হোম > শিক্ষা > ক্যাম্পাস

জাবিতে ছাত্রদলের উদ্যোগে বাস ট্র্যাকিং অ্যাপ উদ্বোধন

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও সময়োপযোগী করতে লাইভ বাস ট্র্যাকিং সিস্টেম চালু করেছে শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্ত্বর সংলগ্ন রাস্তায় উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এর উদ্বোধন করেন।

জানা গেছে, প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে বিশ্ববিদ্যালয়ের দু’টি বাসে এই প্রযুক্তি চালু হয়েছে। পরে ধারাবাহিকভাবে সব বাসে এটি যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ সিস্টেমের মাধ্যমে শিক্ষার্থীরা মোবাইল ফোনের মাধ্যমে বাসের অবস্থান তাৎক্ষণিকভাবে দেখতে পারবেন।

এছাড়া বাসের নির্দিষ্ট স্টপেজে পৌঁছানোর সময় এবং কোনো কারণে বাস দেরি করলে নোটিফিকেশনের সুবিধাও থাকবে। এতে শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনা সহজ হবে এবং যাতায়াত আরো স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

শহীদ সালাম বরকত হলের ছাত্রদলের সভাপতি সাইদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে ক্যাম্পাসের শিক্ষার্থীরা দাবি করে আসছিল বাসের লাইভ ট্র্যাকিংয়ের। শিক্ষার্থীদের চাওয়া গুরুত্ব দিয়ে এটা বাস্তবায়ন করেছে। আমাদের শিক্ষার্থীবান্ধব কার্যক্রম চলমান থাকবে।

শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, পরীক্ষামূলকভাবে বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে এই প্রযুক্তি চালু করা হচ্ছে। পরবর্তীতে পর্যায়ক্রমে সব বাসে এটি যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এ ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা মোবাইল ফোন ব্যবহার করে তাৎক্ষণিকভাবে বাসের অবস্থান জানতে পারবেন। পাশাপাশি বাস নির্দিষ্ট স্টপেজে কখন পৌঁছাবে এবং কোনো কারণে বিলম্ব হলে সে সম্পর্কেও নোটিফিকেশন পাওয়া যাবে। এর ফলে শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনা আরও সহজ হবে এবং যাতায়াত ব্যবস্থা স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ হবে বলে আমরা আশা করছি।

উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, শিক্ষার্থীদের যাতায়াতজনিত ভোগান্তি কমাতে এ ধরনের প্রযুক্তিনির্ভর উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।

মূলত এ ধরনের সেবা নিশ্চিত করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের হলেও শিক্ষার্থীদের স্বার্থে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল যে উদ্যোগ নিয়েছে তা অবশ্যই প্রশংসনীয়।

আমি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।

পূজা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৬ দিনের ছুটি ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি

ফেসবুক পোস্টের কারণে ছাত্রত্ব বাতিলের সুপারিশ পক্ষপাতদুষ্ট

সাংবাদিকদের ওপর হামলা, রাবিতে বিশেষ সিন্ডিকেট সভা ১৫ অক্টোবর

নিয়োগের ১৮ দিনেও ক্যাম্পাসের বাইরে চুয়েটের ভিসি, দায়িত্বে অন্য শিক্ষক

রাকসুর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় সনদ পেলেন ২৮ শিক্ষার্থী

আমেরিকান ফিজিক্যাল সোসাইটির ফেলো নির্বাচিত ড. অরুণ কুমার বসাক

ঝুলে আছে স্থাপনা থেকে শেখ পরিবারের নাম বদলের সিদ্ধান্ত

ঢাকা কলেজ ছাত্রদলের পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান