হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাকা কলেজের হলপাড়ায় ককটেল বিস্ফোরণ

স্টাফ রিপোর্টার

ঢাকা কলেজের নর্থ হল এবং বিজয়-২৪ হলের মধ্যবর্তী স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ১২:০০ মিনিটে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঢাকা কলেজের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসান বলেন, আমি এবং বন্ধুরা খেতে যাওয়ার উদ্দেশ্য ক্যান্টিনের দিকে যাচ্ছিলাম। যাওয়ার পথে আমার ১০ হাত দূরত্বের স্থানে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে।

তিনি আরো বলেন, আমি যখন বিকট শব্দ শুনে স্থবির হলাম ঠিক সেই মুহূর্তে প্রচুর পরিমাণে ধোঁয়া এসে আমাদের শরীর পড়ে। আমাদের ধারণা বিজয় ২৪ হল থেকেই এটি ফেলা হয়েছে।

ইতিহাস বিভাগের শিক্ষার্থী রিজভী বলেন, আমরা কয়েকজন বন্ধু মিলে দুই হলের মধ্যবর্তী স্থানে দাঁড়িয়ে ছিলাম– ঠিক সেই মুহূর্তে বিজয় ২৪ হলের উপর থেকে হালকা ঝিরিঝিরি আলো উপর থেকে সোজা নিচের দিকে আসলো আর বিকট শব্দ করে প্রচুর ধোঁয়া উঠে। বিস্ফোরণের অনেকটা সময় পরেও আলো দেখা যাচ্ছিল।

রাকসুর দাবিতে টানা ৮০ ঘণ্টা ধরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান

আন্তর্জাতিক সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে ইউজিসি চেয়ারম্যানের তিন প্রস্তাব

বিএনপি ক্ষমতায় রয়েছে বলেই আমি উপাচার্য হয়েছি: জবি উপাচার্য

দক্ষিণ এশিয়ায় প্রথম আইএইউপির সম্মেলন ঢাকায়, আয়োজন করছে ডিআইইউ

বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগ বিরোধী মিছিলে সংঘর্ষে জড়ালো ছাত্রদল, আহত ৮

সেন্টমার্টিনে আটকা রাবির ৬৫ শিক্ষক-শিক্ষার্থী

রাবিতে ইসলামিক স্টাডিজ অ্যালামনাইয়ের তৃতীয় সম্মিলন ১৯ ও ২০ ডিসেম্বর

জগন্নাথ হলে প্রতিমা নির্মাণের অর্থায়ন ও অনুমোদন প্রক্রিয়া প্রকাশের দাবি

‘তোমার গাল বেশি নরম, হাতটা শক্ত’, ছাত্রীকে হাবিপ্রবি শিক্ষক দীপক কুমার

শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ, হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের দাবি