হোম > শিক্ষা > ক্যাম্পাস

এবার চাকসুতে মনোনয়নপত্র নিলেন সাদিক কায়েমের ভাই

আতিকুর রহমান নগরী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হল সংসদ (চাকসু) নির্বাচনে মনোনয়নপত্র নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের ছোট ভাই আবু আয়াজ। মঙ্গলবার তিনি মনোনয়নপত্র নেন।

আবু আয়াজ বিশ্ববিদ্যালয়টির সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষার্থী। তবে হল সংসদের কোন পদে নির্বাচন করবেন, তা এখনো নিশ্চিত হয়নি। মনোনয়নপত্র জমা দেওয়ার পর তা জানা যাবে।

বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির সূত্র জানায়, আবু আয়াজ বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সোহরাওয়ার্দী হল শাখার প্রকাশনা সম্পাদক। তিনি ওই হলেরই আবাসিক শিক্ষার্থী। ওই হল থেকেই ছাত্র সংসদ নির্বাচন করতে মনোনয়ন ফরম নিয়েছেন আয়াজ। তিনি কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচন করতে পারেন বলে জানা গেছে।

জানতে চাইলে সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রশিবিরের সভাপতি আবরার ফারাবী গণমাধ্যমে বলেন, আয়াজ বন্ধুদের সঙ্গে মনোনয়ন ফরম কিনেছেন। তবে কোন পদে নির্বাচন করবেন, তা এখনো নিশ্চিত নয়।

সোহরাওয়ার্দী হল সংসদ থেকে মনোনয়ন ফরম নেওয়ার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন আবু আয়াজও।

বুধবার বিকালে তিনি বলেন, তিনি মনোনয়ন ফরম নিয়েছেন। তবে নির্বাচন করা বা না করার সিদ্ধান্ত দলীয়ভাবে নেওয়া হবে। তিনি যেহেতু দলীয় প্যানেল থেকে নির্বাচন করবেন, তাই কোন পদে লড়বেন, তা–ও দলীয়ভাবে জানানো হবে।

উল্লেখ্য, ডাকসুর ভিপি নির্বাচিত হওয়া সাদিক কায়েমের পরিবার বসবাস করছে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর গ্রামে। তবে তার বাবা চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা ছিলেন। বাবা পেশায় কাপড়ের ব্যবসায়ী। ব্যবসার সূত্রে প্রায় ৪০ বছর আগে খাগড়াছড়িতে স্থায়ী হন তিনি। আবু আয়াজ সাদিক কায়েমের একমাত্র ছোট ভাই। এ ছাড়া তাদের আরও তিন বোন রয়েছে।

আগামী ১২ অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, এবার মোট ভোটার ২৭ হাজার ৬৩৭ জন। গত রোববার মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। ২১ সেপ্টেম্বর প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশিত হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২৫ সেপ্টেম্বর।

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বেরোবির ৩ শিক্ষক, ১ শিক্ষার্থী

নিকাব পরিহিত শিক্ষার্থীকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, ৭ দফা দাবি ছাত্রী সংস্থার

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে ৩ বিশেষ কোর্স: ইউজিসি সদস্য ড. মামুন

চুয়েটে নতুন উপাচার্য আসার খবরে ফটকে তালা দিয়ে শিক্ষার্থীদের অবস্থান

ঘেরাও করে পদত্যাগপত্রে সই, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল উপাচার্যের কক্ষ

নিকাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষ, ক্লাস থেকে ঢাবির সেই শিক্ষিকাকে অব্যাহতি

ঢাবিতে বোরকা-নিকাব পরা শিক্ষার্থীকে কটূক্তির ঘটনায় ইউটিএলের নিন্দা, তদন্ত দাবি

গণরুম-গেস্টরুম নিপীড়নবিরোধী স্মৃতিস্তম্ভ ‘আর্তনাদ’ উদ্বোধন ডাকসুর

নিকাব পরিহিত ছাত্রীকে হেনস্তা, ছাত্রীসংস্থার প্রতিবাদ

বাসে সামান্য ধাক্কাকে কেন্দ্র করে আইইউবিএটি-ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ