হোম > শিক্ষা > ক্যাম্পাস

পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ পাঁচ দাবি ছাত্রশিবিরের

রাবি প্রতিনিধি

শতভাগ আবাসন নিশ্চিতকরণ, অনাবাসিক ভাতা চালু, পূর্ণাঙ্গ মেডিকেল-সেবা প্রদান, বিশ্ববিদ্যালয়ের সিনেট কার্যকর করা এবং পরবর্তী রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবির।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উত্থাপিত পাঁচ দফা দাবি হলো—শতভাগ আবাসিকতা নিশ্চিত করতে সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, অনাবাসিক শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা চালু, পূর্ণাঙ্গ ও আধুনিক মেডিকেল সেন্টার প্রতিষ্ঠা, বিশ্ববিদ্যালয়ের সিনেট কার্যকর করা এবং পরবর্তী রাকসু নির্বাচনের সুনির্দিষ্ট তফসিল ঘোষণা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী আবাসন সংকটের কারণে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। এই সমস্যা স্থায়ীভাবে সমাধানে শতভাগ আবাসিকতা নিশ্চিত করতে সুনির্দিষ্ট রোডম্যাপ প্রণয়ন ও দ্রুত বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি আবাসিক হলে আসন না পাওয়া শিক্ষার্থীদের জন্য অনাবাসিক ভাতা চালু করতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের সিনেট কার্যকরের দাবি জানিয়ে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধিবিধান অনুযায়ী সিনেটকে কার্যকর ও নিয়মিত সক্রিয় করতে হবে। বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণ, জবাবদিহি ও প্রশাসনিক কার্যক্রমে সিনেটের ভূমিকা নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত সিনেট অধিবেশন আয়োজন করতে হবে।’

পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়ে মুজাহিদ ফয়সাল বলেন, ‘রাকসু নির্বাচন শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও প্রতিনিধিত্বের গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই পরবর্তী রাকসু নির্বাচনের সুনির্দিষ্ট তফসিল দ্রুত ঘোষণা করতে হবে। একই সঙ্গে নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘এর আগেও রাবি ছাত্রশিবিরের পক্ষ থেকে এসব দাবি জানানো হয়েছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আশানুরূপ সাড়া না পাওয়ায় দাবিগুলো এখনো বাস্তবায়িত হয়নি। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করে ছাত্রশিবির।’

সংবাদ সম্মেলনে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি হাফেজ মেহেদী হাসানের সঞ্চালনায় অফিস সম্পাদক শামীম পাটোয়ারী, অর্থ সম্পাদক আহমেদ ফারহান, প্রচার ও মিডিয়া সম্পাদক মেহেদী সজীবসহ শাখা ও হল শিবিরের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

পানিতে ডুবে যমজ দুই বোনের মৃত্যু

মোদির নামে মাছের বাজার, ভারতে বিতর্ক

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল, বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধে সরকারের কোন মানসিকতা নেই: তথ্যমন্ত্রী

সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের ৩ মামলার অনুমোদন

নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী

সদরপুরে পাল্টে গেল স্কুলের বাউন্ডারির চিত্র

স্বামীর কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায়ের হুমকি, স্ত্রী কারাগারে

সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতার আশ্বাস ইউএনডিপি'র: স্বরাষ্ট্রমন্ত্রী

রাকসুর ১০ মাস: কে কী কাজ করলেন