হোম > শিক্ষা > ক্যাম্পাস

হাবিপ্রবিতে মুছে ফেলা হলো শেখ মুজিব-হাসিনার নাম

প্রতিনিধি, হাবিপ্রবি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সব স্থাপনা থেকে মুজিব পরিবারের নাম মুছে দিয়েছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ ভবনের সামনে জড়ো হন তারা। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও শেখ হাসিনার নামফলক ভেঙে ফেলেন। এছাড়া বঙ্গবন্ধু হলের নামফলক ভেঙে বিজয়-২৪ নামকরণ করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসাদুজ্জামান নূর বলেন, বাবাকে নিয়ে ব্যবসা করেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ন্যায় হাবিপ্রবিতেও আমরা শেখ মুজিব ও হাসিনার সব ম্যুরাল ও নামফলক ভেঙে ফেলেছি।

আরেক সমন্বয়ক সুজন ইসলাম বলেন, ৭১’ পরবর্তী বাকশাল কায়েম করেছিলেন শেখ মুজিব। শেখ হাসিনাও একই কায়দায় দেশকে শাসন করেছেন। তাই আমরা তাদের কোনো নামফলক ও ম্যুরাল ক্যাম্পাসে রাখবো না।

ডাকসুর উদ্যোগে ‘মহানবি’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন

জাকসুর উদ্যোগে ২১ হলে কম্পিউটার বিতরণ

জাবিতে র‍্যাগিংয়ে জড়িত ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

ব্যক্তিগত বরাদ্দের টাকা বাঁচিয়ে হলগুলোতে ১১ ডিপ ফ্রিজ দিলেন চাকসু ভিপি

মেধাবী তরুণরাই নতুন রাজনীতির নেতৃত্ব দেবে: শিক্ষামন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর ৩ ককটেল বিস্ফোরণ

ডেঙ্গু প্রতিরোধে জাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞানের ৪ শিক্ষার্থীকে ডিনস মেরিট অ্যাওয়ার্ড

ডাকসু সংগ্রহশালায় ভাঙচুরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি ইউটিএলের

ডাকসুর ‘বহুমাত্রিক’ ও ‘হাতেখড়ি’ গ্রন্থের মোড়ক উন্মোচন