হোম > শিক্ষা > ক্যাম্পাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভাকে জবি সাদা দলের অভিনন্দন

প্রতিনিধি, জবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর এককভাবে সরকার গঠন করেছে বিএনপি। নতুন সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ তার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষকদের সংগঠন সাদা দল।

মঙ্গলবার সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক মোস্তফা হাসান ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রইছ উদদীন গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বিবৃতিতে এ কথা জানান।

সাদা দলের নেতৃবৃন্দ ব‌লেন, দীর্ঘ ১৭ বৎসর পর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বিএনপির নেতৃত্বাধীন জোট দুই তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে সরকার গঠন করায় জবি সাদা দলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

নেতৃবৃন্দ আরও বলেন, দীর্ঘ লড়াই-সংগ্রামের পর জনগণের ভোটের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে এই নতুন সরকার গঠিত হয়েছে। নবগঠিত মন্ত্রিসভার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের উষ্ণ অভিনন্দন।

নেতৃবৃন্দ প্রত‍্যাশা ব‍্যক্ত করে বলেন, নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে নবগঠিত সরকার বাংলাদেশের মানুষের কল্যাণে নতুন ইতিহাস সৃষ্টি করবেন। বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় নতুন সরকার আন্তরিক হবে এবং তাদের নেতৃত্বে এক নতুন জাতীয় ঐক্য গড়ে উঠবে।

সাদা দলের নেতারা আরও প্রত্যাশা ব‍্যক্ত করে বলেন, নতুন প্রধানমন্ত্রীর মাতার হাতে প্রতিষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রভূত উন্নয়ন নতুন প্রধানমন্ত্রীর হাতেই সম্ভব।

ইশারা ভাষায় ভালবেসে বিয়ে, ৭ মাসেও ঠাঁই হলো না শ্বশুরবাড়ি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

বৃদ্ধ মা-বাবার নিরাপত্তার নামে শরিয়াহকে পাশ কাটানোর সুযোগ নেই: মামুনুল হক

হেবা কী, কখন করা যাবে, কে করতে পারেন, কার জন্য করা যাবে

সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা, ৫ দিনের রিমান্ডে প্রধান আসামি

নেপালের ৫ হাজার বন্যার্ত পরিবারের পাশে আল-মারকাজুল

অনিয়ম আর দুর্নীতি দেশটাকে খেয়ে ফেলছে: এটিএম আজহার

সুমাইয়া-তাহমিনা হত্যার এক বছর, দ্রুত বিচার চান কুবির সহপাঠীরা

ঠিকাদারের গাফিলতিতে আড়াই কোটি টাকা ফেরত, সীতাকুণ্ডে নতুন বরাদ্দেও খরা

ঢামেকে দুই দিনে চার বন্দীর মৃত্যু