হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবিতে জুলাই হামলার অভিযুক্ত ছাত্রলীগ কর্মী আটক, পুলিশে সোপর্দ

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসি এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের অভিযুক্ত এক কর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা তাকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

আটক শিক্ষার্থীর নাম মোহাম্মদ সাকিব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের ২০২১-২২ সেশনের দর্শন বিভাগের শিক্ষার্থী। জাতীয় ছাত্রশক্তির নেতাদের দাবি, তিনি ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং গত জুলাইয়ে আন্দোলনকারীদের ওপর হামলায় অংশ নিয়েছিলেন। ওই ঘটনায় তার নামে দুটি মামলা রয়েছে বলেও জানা গেছে।

এছাড়া ২০২৪ সালের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাকিবকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল।

জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “আমরা বিষয়টি যাচাই-বাছাই করছি। তার নামে মামলা থাকলে সংশ্লিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। অন্যথায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, “সে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় তার নামে দুটি মামলা রয়েছে বলে জানা গেছে। সেই প্রেক্ষিতেই তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

চবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের পাল্টাপাল্টি বিক্ষোভ

নারী নির্যাতনের অভিযোগে শিবিরের বিরুদ্ধে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পে নতুন পরিচালক ডা. আবু জাফর

ফুটবল উন্মাদনায় মেতেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়

শিবির নেতার গুম নাটকের প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

শিবিরের ‘নারী নির্যাতন ও গুম নাটকের’ প্রতিবাদে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

ঢাবিতে রুশ ভাষা দিবস উদযাপন

শিবিরের বিরুদ্ধে গুমের নাটকের অভিযোগে রাবিতে ছাত্রদলের বিক্ষোভ

চবি ছাত্রদল সম্পাদককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী