হোম > শিক্ষা > ক্যাম্পাস

বেরোবিতে গুচ্ছের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে নবম শ্রেণির শিক্ষার্থী আটক

প্রতিনিধি, বেরোবি

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গুচ্ছের ভর্তি পরীক্ষা চলছে। সেখানে এক পরীক্ষার্থীর হয়ে প্রক্সি দিতে এসেছিল নবম শ্রেণির ছাত্র আবদুস সোবহান। সে গাজীপুরের শ্রীপুরের ফারুকের প্রয়াত ছেলে।

দিনাজপুরের চিরিরবন্দরের সিটি রেসিডেনসিয়াল মডেল কলেজের আজমাঈন ফায়িকের পরিবর্তে পরীক্ষা দিতে এসে ধরা খেয়েছে এই তরুণ।

বেরোবিতে শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন এক লাখ ৪২ হাজার ৭১৪ পরীক্ষার্থী। এর মধ্যে বেরোবি কেন্দ্রে ৩ হাজার ২৬৩ জনসহ আশপাশের ১১টি কেন্দ্রে ২৫ হাজার ৬৪৬ জন পরীক্ষা দিয়েছেন।

আটকের পর আবদুস সোবহানকে জিজ্ঞাসাবাদ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ শিক্ষার্থী জানায়, সে নবম শ্রেণিতে পড়ে। তৃতীয় পক্ষ তাকে পরীক্ষা দিতে নিয়ে এসেছিল।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির এসআই আজিজ স্বপন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রক্সি দিতে আসা একজনকে আমাদের কাছে হস্তান্তর করেছে। বিশ্ববিদ্যালয়ের কেউ বাদী হয়ে মামলা করলে অভিযুক্তকে আমরা থানায় চালান করে দেব।’

এ বিষয়ে বিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, প্রক্সি দিতে আসা এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, এমন ঘটনা আগে ঘটেনি। আলোচনার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

জগন্নাথ হলে নিহতদের স্মরণে ঢাবি শিবিরের সমবেদনা

জগন্নাথ হল ট্র্যাজেডির ৪১ বছর

চবি ছাত্রদল সেক্রেটারির বিরুদ্ধে টেন্ডারবাজির অভিযোগ, তদন্তের দাবি চাকসু ভিপির

চুরি হওয়া ফোন ডাকসুর উদ্যোগে ফিরে পেলেন ঢাবির তিন শিক্ষার্থী

পশু জবাইয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে জকসুর বিক্ষোভ, প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে ৫ হাজার ৪৩৭ শিক্ষার্থীকে স্বাস্থ্যসেবা

শিক্ষক রাবি ছাত্রদল নেতা, ক্লাস নেন তার মামা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবীন ছাত্রীদের সংবর্ধনা দিল ছাত্রীসংস্থা

তিন দিনে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু, ক্যাম্পাসে শোক

মহানবীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে জাবি শিক্ষার্থী বহিষ্কার