হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবিকে হারিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলের ফাইনালে জাতীয় বিশ্ববিদ্যালয়

স্টাফ রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়কে টাইব্রেকারে ৪–৩ গোলে হারিয়ে ‘আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা ২০২৬’-এর ফাইনালে উঠেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামীকাল মঙ্গলবার দুপুর ২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি হবে দলটি।

সোমবার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম সেমিফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য সমতায় শেষ হয়। পরবর্তীতে পেনাল্টি শুটআউটে ৪–৩ গোলের জয় তুলে নিয়ে ‘খ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনাল নিশ্চিত করে জাতীয় বিশ্ববিদ্যালয়।

টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়। প্রথম ম্যাচে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ৬–০ গোলের বড় ব্যবধানে হারিয়ে দুর্দান্ত সূচনা করে তারা। এরপর দ্বিতীয় ম্যাচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে এবং তৃতীয় ম্যাচে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে সমান ২–০ গোলের ব্যবধানে পরাজিত করে। টানা তিন জয়ের পর চতুর্থ ম্যাচে টাইব্রেকারের নাটকীয়তায় শক্তিশালী ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ফাইনালের টিকিট কাটে তারা।

আগামীকাল মঙ্গলবারের ফাইনালে তাদের প্রতিপক্ষ ‘ক’ গ্রুপ চ্যাম্পিয়ন স্বাগতিক রাজশাহী বিশ্ববিদ্যালয়। দুপুর ২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে কাঙ্ক্ষিত এই শিরোপা লড়াই।

উল্লেখ্য, রোকনুজ্জামান রোকনের নেতৃত্বে মাঠে নামা জাতীয় বিশ্ববিদ্যালয় ফুটবল দলের কোচের দায়িত্বে রয়েছেন মো. তাজুল ইসলাম, ম্যানেজারের দায়িত্বে উপপরিচালক মো. সুজাউদ্দৌলা এবং সহকারী ম্যানেজার হিসেবে রয়েছেন সহকারী পরিচালক শাহিন আহমেদ।

ফাইনাল প্রসঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিম জানান, শতভাগ জয় বজায় রেখে টানা দ্বিতীয়বারের মতো ট্রফি ঘরে তোলাই দলের প্রধান লক্ষ্য।

উল্লেখ্য, গত বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতাতেও অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল জাতীয় বিশ্ববিদ্যালয়।

নারীদের দক্ষতা উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘শি স্কিলস’ কর্মসূচি উদ্বোধন

পূর্বনির্ধারিত সময়সূচিতে হবে ঢাবির ভর্তি পরীক্ষা

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে জবিতে র‍্যালি-সমাবেশ

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে জবি ছাত্রদলের ব্যতিক্রমী আয়োজন

জাবিতে জুলাই গণহত্যা পুনঃতদন্ত ও চার দাবিতে স্মারকলিপি ছাত্রশিবিরের

ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

একযোগে ১৩ ছাত্রদল নেতা বহিষ্কার

ঢাকা কলেজের হলপাড়ায় ককটেল বিস্ফোরণ

রাকসুর দাবিতে টানা ৮০ ঘণ্টা ধরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান