হোম > শিক্ষা > ক্যাম্পাস

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের পদত্যাগ

প্রতিনিধি, ববি

চলমান শিক্ষকদের পদোন্নতির আন্দোলনের মাঝেই পদত্যাগ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রক্টর ও সহযোগী অধ্যাপক ড. মো. রাহাত হোসাইন ফয়সাল। রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন তিনি। অন্যদিকে সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর কায়ছারও সিন্ডিকেট সদস্যের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন উপাচার্য বরাবর।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৬০ শিক্ষক আন্দোলন করে আসছেন গত ২১ এপ্রিল থেকে। শিক্ষকদের অভিযোগ নানাসময়ে উপাচার্য আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করতে পারেননি।

জানা গেছে, সংবিধি প্রণয়ন ছাড়া শিক্ষকদের পদোন্নতি হচ্ছে না, গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের ৯৪তম সিন্ডিকেটে এমন সিদ্ধান্তের পরই ফের উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়। এরপরই আজ দুপুরে প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন প্রক্টর ড. রাহাত।

তিনি বলেন, উপাচার্যের কার্যক্রমে তিনিসহ তার সহকর্মী শিক্ষক কর্মকর্তা সবাই হতাশ। উপাচার্য সবার হক নষ্ট করছেন। সার্বিক বিষয় নিয়ে তাকে বারবার অনুরোধের পরও কোনো কাজ না হওয়ায় পদত্যাগ করেছি।

শিক্ষকদের চলমান আন্দোলন কোনদিকে যাবে ক্লাস পরীক্ষা চলমান থাকবে কি না এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, আমার কাছে এখনো পদত্যাগের কোনো চিঠি আসেনি। তবে প্রক্টর আমাকে মৌখিকভাবে আজ সকালে জানিয়েছিলেন তাকে অব্যাহতি দেয়ার জন্য।

জেডএম

জাবিতে র‍্যাগিংয়ে জড়িত ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

ব্যক্তিগত বরাদ্দের টাকা বাঁচিয়ে হলগুলোতে ১১ ডিপ ফ্রিজ দিলেন চাকসু ভিপি

মেধাবী তরুণরাই নতুন রাজনীতির নেতৃত্ব দেবে: শিক্ষামন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর ৩ ককটেল বিস্ফোরণ

ডেঙ্গু প্রতিরোধে জাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞানের ৪ শিক্ষার্থীকে ডিনস মেরিট অ্যাওয়ার্ড

ডাকসু সংগ্রহশালায় ভাঙচুরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি ইউটিএলের

ডাকসুর ‘বহুমাত্রিক’ ও ‘হাতেখড়ি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

অধ্যাপক জামালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানাল শিক্ষক ফোরাম

সুবিধাবঞ্চিতদের জন্য পুরান ঢাকায় ছাত্রদল নেতার বিনামূল্যে স্বাস্থ্যসেবা