হোম > শিক্ষা > ক্যাম্পাস

সিসি টিভি মনিটরে শিক্ষার্থীদের ভিড়

চট্টগ্রাম ব্যুরো

চাকসু নির্বাচনে শুধু গোপন বুথ ছাড়া সবকিছুই ছিল সিসি টিভি ক্যামেরার আওতায়। প্রতিটি কেন্দ্রের বাইরে একাধিক বড় মনিটরের ব্যবস্থা রাখা হয়েছে। তাতে প্রদর্শিত হচ্ছে ভোটের যাবতীয় কার্যক্রম।

৩৬ বছর পর অনুষ্ঠিত চাকসুর উৎসবমুখর ভোটে বাড়তি মাত্রা যোগ করে এই ডিজিটাল স্ক্রিন। এক কেন্দ্রে ভোটার অন্য কেন্দ্রে প্রবেশাধিকার না থাকায় তারাও এসে এই স্ক্রিনে নির্বাচন পর্যবেক্ষণ করছেন। আবার ভোট দেয়া শেষে কেন্দ্র থেকে বেরিয়ে মনিটরে দেখছেন অনেকে।

বিজ্ঞান অনুষদের সামনে রাখা দুটি ডিজিটাল স্ক্রিনে নির্বাচন পর্যবেক্ষণ করছিলেন সূর্যসেন হলের শিক্ষার্থী নওশিন আরা। তিনি জানান, সকালেই এই কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি। এখন এসেছেন বন্ধুদের ভোট দেওয়া দেখতে। ডিজিটাল স্ক্রিনগুলো নির্বাচনি জবাবদিহিতার আরেকটি অনুষঙ্গ বলে জানান তিনি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন জানান, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে প্রথমবারের মতো গোপন বুথ ছাড়া ভোট কেন্দ্র ও আশপাশের এলাকা সিসি টিভির আওতায় নিয়ে আসা হয়েছে। বড় স্ক্রিনের মাধ্যমে এগুলো প্রদর্শন করা হচ্ছে। এতে করে সুষ্ঠু নির্বাচন আয়োজন নিশ্চিত হবে।

৪১ বছর বয়সেও অবসরের ভাবনা নেই মদরিচের

একযোগে ৩৬ এসিল্যান্ড বদলি

সিন্ধু পুলিশের ক্রীড়া দূত হলেন আফ্রিদি

‘শহিদ শান্তর’ নামে উড়াল সেতুর নামকরণের দাবি এমপি শাহজাহানের

বাহাদুরাবাদ-বালাসী রুটে সেতু করেই ছাড়ব: বিমানমন্ত্রী

সহিংসতা নয়, নজরুলের সাংস্কৃতিক ও গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই: মুক্তিযুদ্ধমন্ত্রী

সেদিন খালেদা জিয়ার লংমার্চে আওয়ামী সন্ত্রাসী শামীম ওসমানের বাধা, উপেক্ষা করে এগিয়ে যান দেশনেত্রী

স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি: দুলু

ইবতেদায়ি পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা ৮ ডিসেম্বর শুরু

তাঁতী লীগ নেতার ভিসা প্রতারণার ফাঁদে নিঃস্ব অনেকে, চক্রের ৬ সদস্য গ্রেপ্তার