হোম > শিক্ষা > ক্যাম্পাস

ড্রপআউট হয়েও হলে থাকেন রাবি হল ছাত্রদল সেক্রেটারি নিশাত

প্রতিনিধি, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মতিহার হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নিশাত ড্রপআউট হওয়ার পরও প্রায় ছয় মাস ধরে হলে অবস্থান করছেন বলে অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ছাত্রত্ব বাতিল হওয়ায় তিনি হলে থাকার যোগ্য নন এবং তাকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযুক্ত আব্দুল্লাহ আল নিশাত বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি নওগাঁ জেলায়। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ১ নম্বর যুগ্ম আহ্বায়ক এবং মতিহার হল সংসদ নির্বাচনে এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বর্তমানে তিনি মতিহার হলের ২৩২ নম্বর কক্ষে অবস্থান করছেন বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিএসসি (অনার্স) পার্ট-২ পরীক্ষায় পরপর দুইবার অকৃতকার্য হওয়ার পর পরবর্তী বছরে একবার উত্তীর্ণ হলেও এরপর আবারও অকৃতকার্য হন নিশাত। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিধি অনুযায়ী তিনি ড্রপআউট হন এবং তার ছাত্রত্ব বাতিল হয়ে যায়।

অভিযোগের বিষয়ে আব্দুল্লাহ আল নিশাত বলেন, একটি কারণে তিনি পরীক্ষায় অংশ নিতে পারেননি, যার ফলে তার ছাত্রত্ব বাতিল হয়েছে। তিনি বলেন, “৪ জুলাই প্রভোস্ট স্যার আমাকে জানিয়েছেন যে আমার সিট বাতিল করা হয়েছে। এরপর আমি হলে থাকার জন্য পুনরায় আবেদন করেছি। যদি প্রভোস্ট স্যার অনুমতি দেন তাহলে থাকব, না হলে হল ছেড়ে চলে যাব।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, আন্দোলন-সংগ্রাম এবং অসুস্থতার কারণে নিশাত পড়াশোনায় মনোযোগ দিতে পারেননি, যার ফলে তিনি ড্রপআউট হয়েছেন। তিনি প্রশাসনের কাছে বিশেষ বিবেচনায় তার ছাত্রত্ব পুনর্বহালের আবেদন করেছেন।

তবে হলে অবস্থানের বিষয়ে তিনি বলেন, “ছাত্রত্ব ফিরে পাওয়ার অনুমতি না পাওয়া পর্যন্ত তার হলে থাকার সুযোগ নেই। যদি হল প্রশাসন অনুমতি না দেয়, তাহলে তাকে অবশ্যই হল ছাড়তে হবে।”

মতিহার হলের প্রভোস্ট অধ্যাপক ড. সামিউল ইসলাম সরকার বলেন, “তিনি যে ড্রপআউট হয়েছেন, সে বিষয়টি আমি আগে থেকেই জানতাম। তাকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ড্রপআউট হওয়ায় তিনি স্বাভাবিকভাবে হলে থাকার অনুমতি পান না।”

তিনি আরও বলেন, “এতদিন নতুন করে হলের অ্যালটমেন্ট দেওয়া হয়নি। অ্যালটমেন্ট কার্যক্রম শুরু হলে যাদের বৈধ ছাত্রত্ব বা বৈধ পরিচয়পত্র নেই, তাদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই তাকে নির্দেশ দেওয়া হয়েছে।”

ফেনীতে ১১ দলীয় ঐক্যের মিছিলে ককটেল নিক্ষেপ

১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

ডাকসুর উদ্যোগে কবি জসীমউদদীন হলে কম্পিউটার ল্যাব স্থাপন

ফেনীতে এক দিনেই সড়কে ঝরল ৫ প্রাণ

প্রাকৃতিক সম্পদ রক্ষায় সামাজিক উদ্যোগ সময়ের দাবি: এমপি মিলন

ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ, আটক ৩

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

১৪,৩০০ কোটি আয়ের রেকর্ড বার্সেলোনার

চাঁদপুরে ৮ হাজার একরজুড়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ: বিডা চেয়ারম্যান