হোম > শিক্ষা > ক্যাম্পাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাড়ে ৩ হাজার শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

প্রতিনিধি, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে ৩ হাজার শিক্ষার্থীকে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের পর আয়োজন করা হয় সাংস্কৃতিক সন্ধ্যারও।

শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক হাফেজ মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাকসু ভিপি ও শাখা সভাপতি ইব্রাহিম হোসেন রনি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।

ইফতার মাহফিলে দারসুল কুরআন পেশ করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শরীফ উদ্দিন পাটোয়ারী।

প্রধান অতিথির বক্তব্যে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেন, রমজান মাস বরকতময় মাস, যা মানুষের মধ্যে তাকওয়া অর্জনের শিক্ষা দেয়। পবিত্র কুরআন নাজিল হয়েছে এই রমজানেই। কেউ জেনারেল শিক্ষায় মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করলেও যদি কুরআন না জানে, তবে তার জীবন অপূর্ণ থেকে যায়। সমাজের অন্ধকার দূর করতে কুরআনের শিক্ষাই একমাত্র আলো।

হযরত ওমর (রা.)-এর একটি দৃষ্টান্ত উল্লেখ করে তিনি বলেন, কাঁটাযুক্ত পথ অতিক্রমের সময় যেমন সতর্ক হয়ে চলতে হয়, তাকওয়াও তেমনি আল্লাহভীতি নিয়ে সচেতনভাবে জীবন পরিচালনা করা।

সভাপতির বক্তব্যে সমাজের নৈতিক অবক্ষয় রোধে ধর্মীয় মূল্যবোধ ফিরিয়ে আনার আহ্বান জানান ভিপি ইব্রাহিম হোসেন রনি। তিনি বলেন, অতীতে সংঘটিত ধর্ষণসহ নানা অপরাধের পরিবেশ আর থাকবে না বলে মনে করা হয়েছিল। কিন্তু এখনও দেশে ৬ থেকে ১৫ বছর বয়সী মেয়েশিশুরাও ধর্ষণ ও নির্যাতনের শিকার হচ্ছে। পাশাপাশি চুরি-ডাকাতি, মারামারি ও সংঘাতের ঘটনাও ঘটছে।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

পুসওয়ার্ডের নেতৃত্বে জবির লিমন ও রাবির অনিক

হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল

ইউজিসির সঙ্গে কাজ করবে ইউএন উইমেন

উদ্বোধনের আগেই ৭৪ কোটি টাকার হলের দেয়ালে ফাটল

এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ

ব্লু ইকোনমি উন্নয়নে ঢাবি ও চীনের যৌথ গবেষণা কার্যক্রমের উদ্বোধন

ধর্ষণ-হত্যাচেষ্টাকারীকে গ্রেপ্তার দাবি জাবি প্রশাসনের

জাপানের বায়োটেকনোলজিস্ট অ্যাওয়ার্ড পেলেন ড. জান্নাতুল ফেরদৌস

আইইএলটিএসের বিকল্প এমওআই

শিক্ষার্থীদের জন্য সৌদি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ