হোম > শিক্ষা > ক্যাম্পাস

চবির ভর্তি পরীক্ষায় ছোট্ট টেবিলে তিন শিক্ষার্থী

প্রতিনিধি, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় একটি কক্ষের সব আসনে তিনজন করে শিক্ষার্থী বসে পরীক্ষা নিতে দেখা গেছে।

শনিবার সকালে শহীদ হৃদয় তরুয়া ভবন কেন্দ্র পরিদর্শন করে এমন চিত্র দেখতে পান চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এতে কেন্দ্রের দায়িত্বে থাকা কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খানের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি।

জানা যায়, শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনের দ্বিতীয় তলায় দর্শন বিভাগের একটি কক্ষে প্রত্যেকটি আসনে তিনজন করে পরীক্ষা দিচ্ছেন। বেলা সাড়ে ১১টার দিকে এই কেন্দ্র পরিদর্শনে যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় ওই রুমে এক সিটে তিন ভর্তিচ্ছু শিক্ষার্থীর উপস্থিতি দেখে ক্ষুব্ধ হন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য একাডেমিক অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য প্রশাসন অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

এ বিষয়ে কেন্দ্রে পরিদর্শনরত দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যেই পরীক্ষা দিচ্ছে। তাদের কোনো সমস্যা হচ্ছে না। জায়গা সংকুলান না হওয়ায় এক সিটে তিন শিক্ষার্থীকে পরীক্ষা নিতে হচ্ছে।

কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান বলেন, এখানে তিনটি সেট থাকলেও একজনের সাথে আরেকজনের প্রশ্নের কোন মিলের সম্ভাবনা নেই। আর আমরা যদি এভাবে না নেই, তাহলে বিশ্ববিদ্যালয়ের বাইরে পরীক্ষা নিতে হবে।

এ বিষয়ে উপ-উপাচার্য একাডেমিক অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, স্বচ্ছভাবে পরীক্ষা নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। আমরা নির্দেশনা দিয়ে দিয়েছি যেন গাদাগাদি করে শিক্ষার্থীদেরকে না বসানো হয়। পরবর্তীতে এরকম অবস্থা যেন না হয়, সেজন্য প্রয়োজনে কেন্দ্র সংখ্যা বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।

সুবিধাবঞ্চিতদের জন্য পুরান ঢাকায় ছাত্রদল নেতার বিনামূল্যে স্বাস্থ্যসেবা

গবেষণা-উদ্ভাবন-উন্নয়নভিত্তিক উচ্চশিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার

ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ঢাবি কর্তৃপক্ষ

দোকানের মালিকানা নিয়ে জাবির দুই হলের সংঘর্ষ, আহত অন্তত ৯

ডাকসুর কর্মকাণ্ডকে অনাকাঙ্ক্ষিত বলল ঢাবি প্রশাসন

ডাকসুতে থাকা জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন উর্দু বিভাগের তৈয়ব হাবিলদার

বিপ্লবোত্তর অন্যরকম ডাকসুর এক বছর

আধুনিক ও সমৃদ্ধ রূপে উন্মোচিত হলো ডাকসু সংগ্রহশালা

কৃষিজমিতে সার ব্যবহারে সাশ্রয়ী প্রযুক্তি উদ্ভাবন জবি গবেষকদের

চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দিচ্ছি