হোম > শিক্ষা > ক্যাম্পাস

জবিতে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

প্রতিনিধি, জবি

বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দকে স্বাগত জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো রইছ উদ্‌দীনের নেতৃত্বে শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার ও ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।

শোভাযাত্রায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, ক্রিয়াশীল ছাত্র ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

বাংলা নববর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের নিচতলায় পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

শোভাযাত্রা শেষে অংশগ্রহণকারীরা সাংস্কৃতিক আয়োজনেও যোগ দেন। সেখানে সংগীত বিভাগের পরিবেশনায় গান এবং নাট্যকলা বিভাগের পরিবেশনায় নাটক মঞ্চস্থ হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে উৎসবের আমেজ আরও বাড়িয়ে তোলে। এছাড়া আয়োজিত বৈশাখী মেলার বিভিন্ন স্টলও পরিদর্শন করেন অতিথি ও অংশগ্রহণকারীরা।

এসময় উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন বলেন, সবাইকে নিয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়া এবং জাতি গঠনে অবদান রাখা। অতীতের অনৈক্য কাটিয়ে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং দেশে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

নতুন প্রজন্মকে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা

শাবিপ্রবির প্রধান প্রকৌশলীর নিয়োগ বাতিল

চবির রেলস্টেশনে দুই পথশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

মানারাত স্টেম ফেস্টে পুরস্কৃত খুদে বিজ্ঞানীরা, উদ্ভাবনে মানবকল্যাণের বার্তা

ঢাবির মাস্টারদা সূর্যসেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

কক্সবাজারে রিসোর্টে আগুন, প্রাণ গেল জবি শিক্ষার্থী নাবিলার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি

আন্তঃবিশ্ববিদ্যালয় ছাত্রী ফুটবলে চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাসে সম্প্রীতি রক্ষায় জবি ছাত্রদলের আহ্বান