হোম > শিক্ষা > ক্যাম্পাস

ববি সাবেক উপাচার্যের দায়িত্বকালীন অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিটি

প্রতিনিধি, ববি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার দায়িত্ব পালনকালীন সময়ের আর্থিক লেনদেন, নিয়োগ, পদোন্নয়ন ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রমে কোনো অনিয়ম হয়েছে কি না, তা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (৫ই জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়েছে।

তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন। আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সরদার কায়সার আহমেদ সদস্য এবং সদস্য-সচিব হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার মো. সোয়েব

তদন্ত কমিটিকে তিনটি কার্যপরিধির বিষয়ে নির্দেশ দেয়া হয়েছে-

১। বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার দায়িত্ব পালনকালীন সময়ের সকল আর্থিক অনিয়ম, নিয়োগ, পদোন্নয়ন বা পর্যায়োন্নয়ন সংশ্লিষ্ট যাবতীয় ডকুমেন্টস যাচাইকরণ।

২। উক্ত সময়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়িত ভৌত কার্যাদি সংশ্লিষ্ট যাবতীয় ডকুমেন্টস যাচাইকরণ।

৩। এই কমিটি তদন্ত প্রতিবেদনে সুস্পষ্ট ও সুনির্দিষ্ট সুপারিশ নিশ্চিত করবে।

আদেশে উল্লেখ করা হয়েছে, উপাচার্য কর্তৃক গঠিত কমিটি হিসেবে কমিটির সদস্যবৃন্দ বৈঠকি ভাতা প্রাপ্য হবেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান ২০২৪ সালের মার্চ মাসের ৪ তারিখ। এর পরে জুলাই গণ-অভ্যুত্থানের পরে ২০ আগস্ট অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান উপাচার্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন।

ডেঙ্গুতে প্রাণ গেল জুলাইযোদ্ধা চন্দনের, শোকের ছায়া বেরোবিতে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১৯ বিষয়ে কারিকুলাম আধুনিকায়নের কাজ শুরু

ঢাবির ৫৪তম সমাবর্তনের ফি কমানোর দাবিতে ডাকসুর কর্মসূচি

এইচএসসিতে পাসের হারে এগিয়ে ঢাকা, পিছিয়ে বরিশাল

এইচএসসিতে এক বা দুই বিষয়ে ফেল, এক মাসের মধ্যে আবার পরীক্ষা

ঢাকা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ

রোববার থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন, কীভাবে করবেন

এইচএসসিতে পাসের হার ১০ বছরে সর্বনিম্ন

এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ