হোম > শিক্ষা > ক্যাম্পাস

মানারাত ইউনিভার্সিটি ও মার্কফিল্ড ইনস্টিটিউটের মধ্যে এমওইউ স্বাক্ষর

স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক শিক্ষা, গবেষণা ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এমআইইউ) এবং যুক্তরাজ্যের মার্কফিল্ড ইনস্টিটিউট অব হায়ার এডুকেশন (এমআইএইচই)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব এবং এমআইএইচই-এর পক্ষে রেক্টর ড. জাহিদ পারভেজ স্বাক্ষর করেন।

সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমঝোতা স্মারকের আওতায় উচ্চশিক্ষা, গবেষণা, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, শিক্ষক দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি, যৌথ সেমিনার, কর্মশালা ও আন্তর্জাতিক সম্মেলন আয়োজনসহ বিভিন্ন একাডেমিক কার্যক্রমে দুই প্রতিষ্ঠান পারস্পরিক সহযোগিতা করবে। এছাড়া ইসলামিক স্টাডিজ, ইসলামিক ফাইন্যান্স এবং সংশ্লিষ্ট বিষয়ে যৌথ গবেষণা, জ্ঞানচর্চা ও একাডেমিক উৎকর্ষ সাধনেও উভয় প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে।

চুক্তি অনুযায়ী, এমআইইউ থেকে মনোনীত যোগ্য শিক্ষার্থীরা নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও ইংরেজি ভাষায় দক্ষতার শর্ত পূরণ সাপেক্ষে এমআইএইচই-এর যুক্তরাজ্য স্বীকৃত ডিগ্রি প্রোগ্রামে ভর্তির সুযোগ পাবেন। পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী এবং ডক্টর ও পোস্ট-ডক্টরাল গবেষকদের একাডেমিক বিনিময় কার্যক্রমও পরিচালিত হবে।

পাঁচ বছর মেয়াদি এ সমঝোতা স্মারক নবায়নযোগ্য। এর মাধ্যমে আন্তর্জাতিক মানের শিক্ষা, গবেষণা ও একাডেমিক সহযোগিতায় উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি শক্তিশালী ও দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে উঠবে বলে আশা প্রকাশ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিজনেস অ্যান্ড ইকোনোমিকস অনুষদের ডিন মো. মাহবুব আলম, আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন ড. আবু আইয়ুব মো. ইব্রাহিম, রেজিস্ট্রার এ. এইচ. এম. আবু সাঈদ, সেন্টার ফর জেনারেল এডুকেশনের পরিচালক ড. মোহাম্মদ আবুল কালাম আজাদ, সহযোগী অধ্যাপক ড. সাবিহা সুলতানা, ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স বিভাগের শিক্ষক ও গবেষক ড. তাসলিমা জুলিয়া, বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের মানবাধিকারকর্মী সাইফুদ্দিন আহমদসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এইচএসসিতে পাসের হারে এগিয়ে ঢাকা, পিছিয়ে বরিশাল

এইচএসসিতে এক বা দুই বিষয়ে ফেল, এক মাসের মধ্যে আবার পরীক্ষা

ঢাকা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ

রোববার থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন, কীভাবে করবেন

এইচএসসিতে পাসের হার ১০ বছরে সর্বনিম্ন

এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসির ফল প্রকাশ বেলা ১১টায়, জানা যাবে যে ৩ উপায়ে

বাকৃবিতে ইয়াসের উদ্যোগে জাতীয় ‘নেক্সকো ২০২৬’ অনুষ্ঠিত

বাউবি থেকে এমএসএস ডিগ্রি অর্জনকারী প্রথম তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী

দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়