হোম > শিক্ষা > ক্যাম্পাস

জবিতে সব সামাজিক–সাংস্কৃতিক কার্যক্রম স্থগিত

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে শৃঙ্খলা ও নির্বাচনি পরিবেশ বজায় রাখার জন্য সকল ধরনের সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জকসু ও হল সংসদ নির্বাচনের নির্বাচনি আচরণবিধি অনুযায়ী মনোনয়নপত্র বিতরণের আগের দিন থেকে নির্বাচনের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত ক্যাম্পাসে কোনো সামাজিক, সাংস্কৃতিক কিংবা কল্যাণমূলক কার্যক্রম আয়োজন করা যাবে না।

এছাড়া নির্বাচনি আচরণবিধির ৬ (ঘ) ধারায় উল্লিখিত নিষেধাজ্ঞা অনুযায়ী নির্বাচনি প্রচারণায় কোনো বহিরাগত ব্যক্তি বা প্রতিষ্ঠান অংশ নিতে পারবে না। তবে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা রিটার্নিং কর্মকর্তার অনুমোদিত বিশেষ পরিচয়পত্র গ্রহণ সাপেক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নিতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো পূর্ণ প্যানেলের পক্ষে সর্বোচ্চ ৫০ জন, আংশিক প্যানেলের পক্ষে প্রতি প্রার্থী ২ জন এবং স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সর্বোচ্চ ২ জন বিশেষ পরিচয়পত্র নিতে পারবেন। এই পরিচয়পত্র একবারই ইস্যু করা হবে এবং নির্বাচনি প্রচারণা চলাকালীন সময় পর্যন্ত কার্যকর থাকবে।

নেত্রকোনার সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে চার্জশিট

ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত, রোববার থেকে বাড়তে পারে বৃষ্টি

চিফ হুইপের ভুল ধরিয়ে দিলেন বিরোধীদলীয় নেতা, প্রশংসা করলেন ডেপুটি স্পিকার

সংসদীয় কমিটি থেকে বাদ জামায়াতের বহিষ্কৃত গাজী নজরুল

হ্যাকারদের কবলে তিন ব্রিটিশ বিমানবন্দর, ফাঁস ৮৭ লাখ গ্রাহকের তথ্য

চবিতে বিএনপি সরকারের ১৮০ দিনের পূর্তি উপলক্ষে ছাত্রদলের আনন্দ মিছিল

শাহজালালে ডিএফটির এভিয়েশন নিরাপত্তা প্রশিক্ষণ সম্পন্ন

৩০ আগস্ট সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা জাতীয় কমিটির

বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আলোচনার মধ্যে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবীরের বৈঠক