হোম > শিক্ষা > ক্যাম্পাস

শহীদ মিনারে শিক্ষক সমিতির ‘বিতর্কিত’ শ্রদ্ধা, সাদা দ‌লের প্রতিবাদ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’। সংগঠনটির পক্ষ থেকে এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

শনিবার এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বর্তমানে অকার্যকর এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক কর্তৃক প্রত্যাখ্যাত শিক্ষক সমিতির নামে কয়েকজন শিক্ষক ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের নামে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন।

তারা দাবি করেন, যেহেতু শিক্ষক সমিতির কোনো কার্যকর কমিটি বর্তমানে নেই, তাই ওই ব্যানার ব্যবহার করে এ ধরনের কর্মসূচি আয়োজন অনৈতিক ও ধৃষ্টতাপূর্ণ।

সাদা দলের নেতারা আরও বলেন, যারা নিজেদের শিক্ষক সমিতির দায়িত্বশীল হিসেবে পরিচয় দিচ্ছেন, তাদের কোনো নৈতিক বা আইনি ভিত্তি নেই। অভিযোগ করে তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা ছাত্র-জনতার আন্দোলনের বিরোধিতা করেছিলেন এবং সে সময়ের রাজনৈতিক পরিস্থিতিতে বিতর্কিত ভূমিকা পালন করেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সংশ্লিষ্ট গোষ্ঠীটি সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ‘গণধিকৃত’ হিসেবে চিহ্নিত হয়েছে। তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। প্রাথমিক ব্যবস্থা হিসেবে তাদের অনেককে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে বলেও দাবি করা হয়।

এ অবস্থায় তদন্ত চলাকালীন এবং কার্যকর কমিটি গঠিত না হওয়া পর্যন্ত ‘শিক্ষক সমিতি’ নাম বা ব্যানার ব্যবহার করে কোনো ধরনের কার্যক্রম পরিচালনার সুযোগ নেই বলে মন্তব্য করেন সাদা দলের নেতারা।

তারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংবেদনশীল ও মর্যাদাপূর্ণ স্থানগুলোতে কোনো বিতর্কিত শিক্ষক বা সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

বিবৃতির শেষাংশে সাদা দলের নেতারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানবিরোধী ও পতিত ফ্যাসিবাদী সরকারের দোসরদের কোনো অপতৎপরতা তারা বরদাশত করবেন না।

রাবি প্রেসক্লাবের নেতৃত্বে ধ্রুব-জিসান

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠিত

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ডিগ্রি চালুর লক্ষ্যে বাকৃবিতে পরামর্শ সভা

জৈব বালাইনাশক গবেষণায় বাকৃবিতে প্রশিক্ষণ কর্মশালা

দুই মাসেও চালু হয়নি ঢাকা কলেজ মসজিদের এসি, ভোগান্তিতে মুসল্লিরা

রিজেন্ট বোর্ড সদস্যের সঙ্গে পবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

জুনিয়রকে হল ছাড়ার হুমকি ইবি বৈষম্যবিরোধী নেতার

নোবিপ্রবির ডিনস অ্যাওয়ার্ড নিয়ে বিতর্ক, শিক্ষার্থীদের ক্ষোভ

র‌্যাগিংয়ের ভিডিও করায় সাংবাদিক-রাকসু নেতাদের মারধর

পবিপ্রবি এএনএসভিএম অনুষদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু