হোম > শিক্ষা > ক্যাম্পাস

জাবিতে জুলাই হামলা: ১৬ ছাত্রলীগ নেতাকে শাস্তি থেকে অব্যাহতি

প্রতিনিধি, জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই হামলার ঘটনায় সাজাপ্রাপ্ত ১৮৯ জন ছাত্রলীগ নেতার মধ্যে ৪৩ জন তাদের শাস্তি পুনর্বিবেচনার জন্য আবেদন করেছিলেন। এসব আবেদন পর্যালোচনা করে ১৬ ছাত্রলীগ নেতাকে শাস্তি থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও ২০জনের শাস্তির মেয়াদ হ্রাস ও ৭জনের শাস্তি বহাল রাখা হয়।

মঙ্গলবার ভোর ৫টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ.বি.এম আজিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, আজীবন বহিষ্কৃত ২১ ছাত্রলীগ নেতা পুনর্বিবেচনার আবেদন করেন। তাদের মধ্যে ৫ জনকে চূড়ান্তভাবে শাস্তি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ৮ জনের শাস্তি কমিয়ে ২ বছর এবং ৫ জনের শাস্তি কমিয়ে ১ বছর করা হয়েছে।

এ ছাড়া ২ বছরের শাস্তিপ্রাপ্ত ৮ জনের মধ্যে ৬ জনকে শাস্তি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সনদ বাতিল হওয়া ১২ জন আবেদন করেন। তাদের মধ্যে ৫ জনকে শাস্তি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাকি শিক্ষার্থীদের মধ্যে ৪ জনকে ১ বছরের এবং ৩ জনকে ২ বছরের শাস্তি দেওয়া হয়েছে।

সিন্ডিকেট সভায় আবেদনগুলো পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ক্যাম্পাসে সম্প্রীতি রক্ষায় জবি ছাত্রদলের আহ্বান

পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নেতৃত্বে সুমন-শিবলী

মানারাতে দুই দিনব্যাপী স্টেম ফেস্ট শুরু, অংশ নিচ্ছে ৮ শতাধিক শিক্ষার্থী

জবিতে গরু ভোজ ঘিরে উৎসবমুখর পরিবেশ, শিক্ষার্থীদের সরব উপস্থিতি

জবি ক্যাম্পাসে গরু নিয়ে আনন্দ মিছিল

৪৫তম বিসিএস গেজেটে বাদ পড়াদের ‘আত্মাহুতি’র হুঁশিয়ারি

জগন্নাথ হলে নিহতদের স্মরণে ঢাবি শিবিরের সমবেদনা

জগন্নাথ হল ট্র্যাজেডির ৪১ বছর

চবি ছাত্রদল সেক্রেটারির বিরুদ্ধে টেন্ডারবাজির অভিযোগ, তদন্তের দাবি চাকসু ভিপির

চুরি হওয়া ফোন ডাকসুর উদ্যোগে ফিরে পেলেন ঢাবির তিন শিক্ষার্থী