হোম > শিক্ষা > ক্যাম্পাস

আমার দেশে সংবাদ প্রকাশ, বুটেক্সের শেখ হাসিনা হলের নাম পরিবর্তন

প্রতিনিধি, বুটেক্স

দৈনিক আমার দেশে সংবাদ প্রকাশের পর পরিবর্তন করা হয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শেখ হাসিনা হলের নাম। নতুন নাম রাখা হয়েছে বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হল।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ১০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী হলের নাম পরিবর্তন করা হয়। তবে নতুন এ নাম নিয়ে সামজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন বেশ কিছু শিক্ষার্থী। তাদের প্রস্তাবিত নাম গুরুত্ব দেওয়া হয়নি বলেও জানান তারা।

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে শেখ হাসিনা হলের নাম পরিবর্তনে দাবি জানিয়ে আসছিলেন বুটেক্স শিক্ষার্থীরা। কিন্তু কোনো সিদ্ধান্ত না আসায় আমার দেশে সংবাদ প্রকাশ হয়। এ নিয়ে আলোড়ন দেখা দিলে টনক নড়ে প্রশাসনের।

মধ্যরাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে মৃত্যু

জাবিকে আদর্শ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়তে সহযোগিতার আশ্বাস

৭৮ পদ, শিক্ষক মাত্র ২১

ঢাবিতে মশার প্রজননস্থল খুঁজবেন শিক্ষার্থীরা

গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

ঢাবিতে পরীক্ষায় অসদুপায়: ছাত্রদল, ছাত্রলীগ ও হল সংসদ নেতাসহ ৬৮ শিক্ষার্থীকে শাস্তি

জবি ভিসির পিএসের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমেরিকান সংবিধান দিবস উদযাপন

জাতীয় সংগীত পরিবেশনের সময় ব্যাকগ্রাউন্ডে হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ

সাইবার ঝুঁকি মোকাবিলায় সতর্ক হতে হবে: উপাচার্য আমানুল্লাহ