হোম > শিক্ষা > ক্যাম্পাস

বিইউবিটিতে শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড প্রদান

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি) সোমবার, বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে ডিনস অ্যাওয়ার্ড সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান আয়োজন করে।

অনুষ্ঠানের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষের স্বীকৃতি দেওয়া এবং তাদের ভবিষ্যৎ সফলতার জন্য অনুপ্রাণিত করা। এদিন মোট পাঁচটি অনুষদের ২০২ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, মো. ইমারুল হক জোয়ার্দ্দার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "আপনারা যে অধ্যবসায় ও নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করছেন, তার স্বীকৃতি আজ এই ডিনস অ্যাওয়ার্ড। আশা করি এটি আপনাদেরকে আরও উচ্চ লক্ষ্য অর্জনের জন্য প্রেরণা জোগাবে।"

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান জনাব আহমেদ হোসেন। তিনি বলেন, "একাডেমিক স্বীকৃতি শুধু অর্জনের আনন্দ নয়, বরং এটি আপনাদেরকে আরও কঠোর পরিশ্রম এবং নতুন উচ্চতায় পৌঁছানোর প্রেরণা দেবে। আজকের দিনটি আপনার জীবনের এক গর্বের মুহূর্ত।"

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ বি এম শওকত আলী। তিনি বলেন, " শিক্ষার্থীদের এই সাফল্য প্রমাণ করে যে অধ্যবসায় ও সততা প্রতিশ্রুতির সঙ্গে মিলিত হলে যে কোনো লক্ষ্য অর্জন সম্ভব। ডিনস অ্যাওয়ার্ড একটি মূল্যবান স্বীকৃতি, যা শিক্ষার্থীদের একাডেমিক যাত্রাকে আরও সমৃদ্ধ করবে।"

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টা প্রফেসর মো. আবু সালেহ। তিনি শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে বলেন, "আজকে যে পুরস্কার আপনারা অর্জন করেছেন, তা কেবল আপনার যাত্রার শুরু। যদি অনুশীলন ও অধ্যবসায় অব্যাহত রাখেন, তবে আপনি সাফল্যের সর্বোচ্চ শিখর স্পর্শ করতে সক্ষম হবেন।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিনস অ্যাওয়ার্ড কমিটির আহ্বায়ক এবং ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজের ডিন প্রফেসর ড. এ আর এম মোস্তাফিজার রহমান। তিনি বলেন, "ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্তি শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত উৎকর্ষের প্রতি উৎসাহ জোগাবে। আমরা আশা করি এটি তাদের আগামী দিনে নতুন চ্যালেঞ্জ গ্রহণের প্রেরণা হবে।"

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, শিক্ষকবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা জানান, ডিনস অ্যাওয়ার্ড পাওয়া তাদের একাডেমিক জীবনের জন্য গর্বের মুহূর্ত এবং এটি তাদেরকে আরও কঠোর পরিশ্রম করতে এবং ভবিষ্যতে বড় সাফল্য অর্জনের জন্য অনুপ্রাণিত করবে।

প্রাথমিক সহকারী শিক্ষকদের নিয়োগ ও পদায়নের দাবি

রাবিতে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার, নিষ্ক্রিয় করল পুলিশ

ঢাবি উপাচার্যের সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

কন্টেন্ট ক্রিয়েটর নাসিমের মুক্তির দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ

ছয় বছরে একদিনও ক্লাস মিস নয়, চবির নাজমুল পেলেন সম্মাননা

জবিতে গুপ্ত রাজনীতির অভিযোগে শিবিরের বিচার দাবি ছাত্রদলের

জুলাই গণঅভ্যুত্থানের পর আবার গেস্টরুমে নির্যাতন চালুর অভিযোগ

হিট ও আইসিএসইটিইপি প্রকল্পে স্বচছতা বজায় রাখার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

ঢাবিতে মেয়াদোত্তীর্ণ ৩৬ ছাত্রদল নেতাকে সিট দিয়ে তোপের মুখে প্রশাসন