হোম > শিক্ষা > ক্যাম্পাস

রুয়েটে পরীক্ষায় অসদুপায়, পাঁচ শিক্ষার্থীকে দুই বছর বহিষ্কার

রুয়েট প্রতিনিধি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে পাঁচ শিক্ষার্থীকে দুই বছর করে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ডিসিপ্লিনের সভায় অভিযোগগুলো পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বোর্ড অব ডিসিপ্লিন বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা, শিক্ষার্থীদের আচরণবিধি পর্যবেক্ষণ, অনিয়ম-অপরাধ তদন্ত এবং প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দায়িত্ব পালন করে থাকে। সংশ্লিষ্ট সভায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের বিরুদ্ধে পরীক্ষার হলে অননুমোদিত উপকরণ বহন ও ব্যবহারের অভিযোগ যাচাই-বাছাই করা হয়।

সভা সূত্রে জানা যায়, পাঁচ শিক্ষার্থীর প্রত্যেকের কাছ থেকেই পরীক্ষার সময় অননুমোদিত উপকরণ উদ্ধার করা হয়েছে। কারো কাছে হাতে লেখা ছোট নোট, কারো কাছে লিখিত চিরকুট, আবার কারো কাছে বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ সূত্র ও তথ্য সংবলিত কাগজ পাওয়া যায়।

সিদ্ধান্ত অনুযায়ী ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ECE) বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী, পুরকৌশল (সিভিল ইঞ্জিনিয়ারিং) বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী এবং যন্ত্রকৌশল (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং) বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী এ শাস্তির আওতায় পড়েছেন।

এ বিষয়ে বোর্ড অব ডিসিপ্লিনের সদস্য-সচিব ও ছাত্রকল্যাণ পরিচালক রবিউল ইসলাম সরকার বলেন, বিশ্ববিদ্যালয়ে নৈতিকতা ও একাডেমিক সততা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো শিক্ষার্থী যদি অসদুপায় অবলম্বন করে, তা শুধু তার ব্যক্তিগত ক্ষতি নয়, পুরো শিক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করে। আমরা অনৈতিকতা ও পরীক্ষায় অসদুপায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি এবং ভবিষ্যতেও কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং নৈতিক মানদণ্ড প্রতিষ্ঠায় এ ধরনের সিদ্ধান্ত অব্যাহত থাকবে।

অভিযুক্ত শিক্ষক সুদীপ চক্রবর্তীর শাস্তি দাবি সংশ্লিষ্টদের

হাবিপ্রবিতে নতুন ৪ সহকারী প্রক্টর নিয়োগ

ঢাবি উপাচার্যের সঙ্গে ফরাসি বিশেষজ্ঞের সাক্ষাৎ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ঘোষণা

জবি শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

উত্তরবঙ্গের প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার প্রাচীন বাতিঘর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন নিয়ে ঢাবিতে আলোচনা সভা

রাকসুর উদ্যোগে রাবির ১২ হলে ফার্স্ট এইড বক্স বিতরণ

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য জিয়াউর রহমান

বিশেষ বৃত্তির ব্যাংক হিসাব খুলছে জবি শিক্ষার্থীরা