হোম > শিক্ষা > ক্যাম্পাস

জকসু নির্বাচনের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি প্রদান আপ বাংলাদেশের

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)– জবি শাখা। অবিলম্বে জকসু নির্বাচনের দাবিতে সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেছে।

রোববার আপ বাংলাদেশের জবি শাখার সমন্বয়ক মো. তাওহীদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্মারকলিপিতে বলা হয়, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ অনুযায়ী ছাত্র সংসদ (জকসু) গঠন বাধ্যতামূলক হলেও দীর্ঘদিন ধরে তা কার্যকর করা হয়নি। এর ফলে শিক্ষার্থীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক শিক্ষাপরিবেশ ব্যাহত হচ্ছে।”

সংগঠনটির দাবি, অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তফসিল ঘোষণা ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে বৃহত্তর ছাত্র আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

স্মারকলিপিতে আরও বলা হয়, “ছাত্র সংসদ শুধু একটি নির্বাচন নয়; এটি ছাত্রদের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক নেতৃত্ব বিকাশের ক্ষেত্র। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও প্রতিনিধি নির্বাচনের অধিকার রয়েছে। এ অধিকার ফিরিয়ে দিতে প্রশাসনকে দ্রুত উদ্যোগ নিতে হবে।”

উপাচার্যের দপ্তরে স্মারকলিপি জমা দেওয়ার সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা গ্রহণ করে এবং এ সংক্রান্ত বিষয়ে যথাযথ প্রক্রিয়ায় আলোচনার আশ্বাস দেয়।

খুবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে প্রতিবাদ কর্মসূচি

আম্মারের বিরুদ্ধে হল সংসদ নেতাকে লাঞ্ছনার অভিযোগ

শিক্ষক নিয়োগে রাজনৈতিক বিবেচনা প্রাধান্যের অভিযোগ

পাবিপ্রবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলন শুরু

দেশের ইতিহাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবদান সবসময়ই ছিল: শিক্ষামন্ত্রী

খুবি অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

ফলাফল না আসতেই নতুন পরীক্ষার ঘোষণা, ক্ষোভে সাত কলেজের শিক্ষার্থীরা

উপকূল রক্ষায় গবেষণার আহ্বান শাবিপ্রবি উপাচার্যের

সেমিস্টার সমাপনীতে সাত দিনের ছুটি পাচ্ছেন বাকৃবি শিক্ষার্থীরা

যৌতুক ও নেশার টাকার জন্য স্ত্রী নির্যাতন, বেরোবি ছাত্রদল নেতার পদ স্থগিত