হোম > শিক্ষা > ক্যাম্পাস

নোবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় ছাত্রদলের মানবিক সেবামূলক কার্যক্রম

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য নানা ধরনের মানবিক সেবার উদ্যোগ নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার দিনব্যাপী বিভিন্ন জেলা থেকে নোয়াখালীতে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য এ মানবিক সেবা কার্যক্রম পরিচালিত হয়েছে।

দূর দূরান্ত থেকে আগত পরীক্ষার্থী-অভিভাবকদের জন্য আবাসন, থাকা-খাওয়া, বিশ্রামাগার, চিকিৎসাসেবা ও তথ্যসেবা নিশ্চিত করেছে নোয়াখালী জেলার বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মী ও সমর্থকগণ।

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের নির্দেশনায় জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের এ মানবিক সহায়তাগুলো হলো ট্রাফিক পুলিশের পাশাপাশি সড়কে যানজট নিরসন, তথ্যকেন্দ্র পরিচালনা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও সুপিয় পানি বিতরণ।

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের নির্দেশনায় নোয়াখালীতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ কার্যক্রম পরিচালনা করেন।

ছাত্রদলের এ মানবিক সেবামূলক কার্যক্রমে বিভিন্ন জেলা থেকে আগত পরীক্ষার্থী ও অভিভাবকগণ সন্তোষ প্রকাশ করেছেন। জানা গেছে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষায় সাতটি কেন্দ্রে প্রায় ১১ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

এদিকে পরীক্ষা শুরু হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল পরীক্ষার কেন্দ্রসমূহ পরিদর্শন করেন। এ সময় নোবিপ্রবি বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান ও (GST) গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার প্রতিনিধিবৃন্দ, নোয়াখালী জেলা প্রশাসন ও পুলিশ সুপারের প্রতিনিধি, পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

কেন্দ্র পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, আজ বিজ্ঞান অনুষদের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ নোয়াখালী জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থাসহ সকলে সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছেন। নোবিপ্রবি কেন্দ্র ছাড়াও ৬টি বহিস্থ কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যানজটসহ যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। অভিভাবকদের জন্য প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও পরিবহন সেবা নিশ্চিত করা হয়েছে। বরাবরের মতো এবারও নোয়াখালীবাসী পরীক্ষার্থীদের পাশে রয়েছে। এজন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

অনশনরত শিক্ষার্থীদের শারীরিক অবস্থার অবনতি

ভর্তি পরীক্ষায় বহিষ্কারের পর স্টাফদের ওপর হামলা, পরীক্ষার্থী আটক

কেরাণীগঞ্জে মাদকসেবনে বাধা দেওয়ায় জবি শিক্ষকের ওপর হামলা

ইবিতে গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

হত্যাকাণ্ডের নির্দেশদাতাদের লঘু, হুকুম পালনকারীদের গুরুদণ্ড দেওয়া হয়েছে

ঢাবিতে অনশনরতদের প্রতি সংহতি জানালেন মামুনুল হক

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জবিতে ছাত্রশক্তির মানববন্ধন

বিএনপিকে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান মামুনুল হকের

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জাবিতে মানববন্ধন