হোম > শিক্ষা > ক্যাম্পাস

আ.লীগ সরকার ৩৫ বিলিয়ন ডলার পাচার করেছে : শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ৩৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থ পাচার হয়েছে বলে দাবি করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে কোনো অর্থ পাচারের ঘটনা ঘটবে না। শিক্ষার মানোন্নয়নে শিক্ষার মানের সঙ্গে কোনো আপস করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে কাজের বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।

শিক্ষার মানোন্নয়নে শিক্ষক নিয়োগ, প্রশিক্ষণ, গবেষণা ও অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, শিক্ষার মানের সঙ্গে কোনো আপস করা যাবে না। মানসম্পন্ন শিক্ষক, গবেষক ও দক্ষ জনশক্তি তৈরিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, বিসিএস শিক্ষা ক্যাডার ও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকদের যোগ্যতার মানে পার্থক্য থাকা উচিত নয়। নিয়োগ পদ্ধতি আলাদা হলেও এনটিআরসিএর পরীক্ষার মান বিসিএসের সমপর্যায়ে উন্নীত করতে হবে।

অর্থ পাচার প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ৩৫ বিলিয়ন ডলার অর্থ পাচার হয়েছে। বর্তমান সরকারের আমলে এ ধরনের কোনো ঘটনা ঘটবে না। দেশের উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও অবকাঠামো উন্নয়নের বিষয়ে তিনি বলেন, একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ দেশের অন্যতম সেরা ছিল। এ অবস্থান ধরে রাখতে আধুনিক ল্যাবরেটরি, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও গবেষণার সুযোগ বাড়াতে হবে। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ ধরনের বিভাগ কীভাবে পরিচালিত হচ্ছে, তা অনুসরণ করে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। এ জন্য আধুনিক ল্যাব ও গবেষণাসুবিধা গড়ে তোলার পরিকল্পনা চাওয়ার পাশাপাশি সাবেক শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপরও গুরুত্ব দেন তিনি।

দক্ষ জনশক্তি তৈরিতে অ্যাভিয়েশন শিক্ষার সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী বলেন, বিশ্বজুড়ে পাইলটের চাহিদা রয়েছে। বাংলাদেশে তুলনামূলক কম খরচে পাইলট প্রশিক্ষণ, বিমানবন্দর ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে দক্ষ জনবল তৈরির সুযোগ রয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুত উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি। পাশাপাশি বুয়েটের গবেষণার জন্য ল্যাব স্থাপনের বিষয়েও আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন।

নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণা করে শিক্ষামন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ তাকে গভীরভাবে চিন্তা ও বিশ্লেষণ করে সমস্যা সমাধানের শিক্ষা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে পাঠ্যবইয়ের বাইরেও দায়িত্ব পালন ও নেতৃত্ব দেওয়ার শিক্ষা পেয়েছেন বলেও জানান তিনি।

অনুষ্ঠানে রসায়ন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উন্নয়নকাজে ১০ লাখ টাকা বরাদ্দের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী।

এআরবি

বেরোবি সাংবাদিকদের নিয়ে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

ছাত্রদল-শিবির-ছাত্রশক্তির দাবির মুখে প্রভোস্ট পদ হারালেন জাবি অধ্যাপক স্নিগ্ধা

শিক্ষার্থীদের সমালোচনার মুখে ড্যাফোডিলের অনুষ্ঠান থেকে বাদ জাবি অধ্যাপক স্নিগ্ধা

আওয়ামী সরকার ৩৫ বিলিয়ন ডলার অর্থ পাচার করেছে: শিক্ষামন্ত্রী

আমার দেশ-এ প্রতিবেদন প্রকাশের পর ঢাবির চার শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলা: চারজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিন্ডিকেটের সুপারিশ

প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ইন্ডাস্ট্রি অ্যাডভাইজরি বোর্ড গঠনের আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

নারীদের দক্ষতা উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘শি স্কিলস’ কর্মসূচি উদ্বোধন

ঢাবিকে হারিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলের ফাইনালে জাতীয় বিশ্ববিদ্যালয়

পূর্বনির্ধারিত সময়সূচিতে হবে ঢাবির ভর্তি পরীক্ষা