হোম > শিক্ষা > ক্যাম্পাস

নিরাপত্তা বিবেচনায় রোববার জবিতে ক্লাস–পরীক্ষা বন্ধ

জবি সংবাদদাতা

গত দুই দিনে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পজনিত আতঙ্কের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আগামীকাল রোববার (২৩ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের স্বাভাবিক কার্যক্রম চলমান থাকবে।

শনিবার (২২ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।

উপাচার্য বলেন, “গত দুই দিনে পরপর ভূমিকম্পে সবার মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। আমাদের কিছু ভবনও ঝুঁকিপূর্ণ। মানসিকভাবে সবাই কঠিন সময় পার করছে। এই অবস্থায় অনেক শিক্ষার্থী ক্লাস বা পরীক্ষায় অংশ নেওয়ার মানসিক অবস্থায় নেই। তাই শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে আগামীকাল রবিবার সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে জকসুর নির্বাচনী কার্যক্রম যথারীতি চলবে। পরবর্তী সিদ্ধান্ত পরে জানানো হবে।”

এদিকে ক্লাস–পরীক্ষা বন্ধের ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রুটে শিক্ষার্থীদের পরিবহন সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জবি পরিবহন অফিস।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক তার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জানান, “অনিবার্য কারণবশত আগামীকাল রোবিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র–ছাত্রীদের সকল পরিবহন বন্ধ থাকবে। শিক্ষক–কর্মকর্তাগণের গাড়ি যথারীতি চলবে।”

এসআর

পুসওয়ার্ডের নেতৃত্বে জবির লিমন ও রাবির অনিক

হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল

ইউজিসির সঙ্গে কাজ করবে ইউএন উইমেন

উদ্বোধনের আগেই ৭৪ কোটি টাকার হলের দেয়ালে ফাটল

এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ

ব্লু ইকোনমি উন্নয়নে ঢাবি ও চীনের যৌথ গবেষণা কার্যক্রমের উদ্বোধন

ধর্ষণ-হত্যাচেষ্টাকারীকে গ্রেপ্তার দাবি জাবি প্রশাসনের

জাপানের বায়োটেকনোলজিস্ট অ্যাওয়ার্ড পেলেন ড. জান্নাতুল ফেরদৌস

আইইএলটিএসের বিকল্প এমওআই

শিক্ষার্থীদের জন্য সৌদি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ