হোম > শিক্ষা > ক্যাম্পাস

ইআবির উদ্যোগে ১৪৫ কৃতি শিক্ষার্থী ও ১০০ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান পাচ্ছে অ্যাওয়ার্ড

স্টাফ রিপোর্টার

শিক্ষা, গবেষণা ও নৈতিক উৎকর্ষতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের ১৪৫ জন কৃতি শিক্ষার্থী এবং ১০০টি শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আগামী ৩০ জুন অনুষ্ঠিতব্য ‘শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও অনন্য শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান-২০২৬’ উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান।

উপাচার্য বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, গবেষণা এবং নৈতিক মূল্যবোধের বিকাশে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের স্বীকৃতি শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মানোন্নয়নে উদ্বুদ্ধ করবে।

তিনি জানান, এ বছর বিভিন্ন ফাজিল ও কামিল কোর্সে অসাধারণ ফলাফল ও কৃতিত্বের ভিত্তিতে ১৪৫ জন শিক্ষার্থী এবং ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়েছে। অনুষ্ঠান সফল করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতাও কামনা করেন তিনি।

প্রস্তুতিমূলক সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, ট্রেজারার শাহীনুল ইসলাম, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী, মাদরাসা পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রব্বানী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী ৩০ জুন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা সচিব আবদুল খালেক এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

অনুষ্ঠানে ২০২৩ ও ২০২৪ শিক্ষাবর্ষে বিভিন্ন ফাজিল ও কামিল কোর্সে ‘এ+’ প্রাপ্ত ১৪৫ জন কৃতি শিক্ষার্থী এবং নির্বাচিত ১০০টি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে।

‘জনরায়কে উপেক্ষা করে কোনো সরকার টিকে থাকতে পারে না’

চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলায় নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ মহড়া

অপরাধ প্রমাণ হয়নি, তবু ৬ বছর জেলে ভারতের মুসলিম ছাত্র নেতা উমর খালিদ

উলিপুরে ৫০ হাজার কর্মসংস্থানের লক্ষ্যে ভোকেশনাল সেন্টার উদ্বোধন করলেন জামায়াত এমপি

উপজেলা হাসপাতালে বিশেষায়িত চক্ষুসেবা চালুর পরিকল্পনা সরকারের

ভারতে মুসলিম যুবকের পরিবারের জন্য ৪ দফা দাবি ককরোচদের

মারুফ কামাল খানের ‘রাজনীতির সদরে-অন্দরে’ বই কালোত্তীর্ণ হবে

শিল্পের বড় চ্যালেঞ্জ গ্যাস-বিদ্যুতের সংকট: বিকেএমইএ

নোয়াখালীতে পৃথক ঘটনায় ব্র্যাক কর্মীসহ তিনজনের লাশ উদ্ধার

আব্রাহাম লিংকনে ৩০ নাবিকের আত্মহত্যার চেষ্টা, দাবি সাবেক সিআইএ বিশ্লেষকের