হোম > শিক্ষা > ক্যাম্পাস

বাকৃবির নতুন উপাচার্য ড. রফিকুল ইসলাম

প্রতিনিধি, বাকৃবি

ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার।

মঙ্গলবার রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ১৯৬১-এর ১২(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারকে চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্তাবলীতে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর অথবা তার অবসর গ্রহণের তারিখ—এ দুটির মধ্যে যেটি আগে আসবে, সেই সময় পর্যন্ত তিনি উপাচার্য পদে দায়িত্ব পালন করবেন। উপাচার্য হিসেবে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করতে হবে। এ ছাড়া রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

জেডএম

১০ অতিরিক্ত পুলিশ সুপারের বদলি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের পর স্থায়ী চক্রাকার বাস চালু

চট্টগ্রামে লেক সিটিতে পাহাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু

ইউপি নির্বাচনে অস্তিত্ব জানাতে শোডাউন, কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

টিভির পর্দায় বাংলাদেশ-আমিরাতের ম্যাচের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চ

হাসিনাকে ধরে আনব, তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা

কাজাখস্তানকে উড়িয়ে মেয়েদের হ্যাটট্রিক জয়

সুনামগঞ্জে ভবন নির্মাণের এক বছর পরও চালু হয়নি ডায়াবেটিক হাসপাতাল

বাঁধনের ওপর হামলার ঘটনায় আ.লীগের কয়েকজন সন্ত্রাসী চিহ্নিত

‘আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে’