হোম > শিক্ষা > ক্যাম্পাস

সেমিস্টার সমাপনীতে সাত দিনের ছুটি পাচ্ছেন বাকৃবি শিক্ষার্থীরা

প্রতিনিধি, বাকৃবি

পবিত্র আশুরা ও সেমিস্টার সমাপনী উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা সাত দিনের ছুটি পাচ্ছেন। আগামী ২৪ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সব অনুষদের ক্লাস বন্ধ থাকবে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত ছুটিকালীন সময়ে সব একাডেমিক ক্লাস বন্ধ থাকলেও পূর্বনির্ধারিত পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমও স্বাভাবিকভাবে চলবে।

ছুটির বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান বলেন, করোনা মহামারির পর এই প্রথম শিক্ষার্থীদের জন্য সেমিস্টার সমাপনী ছুটি চালু করা হচ্ছে। সেশনজটের কারণে গত কয়েক বছর এ ছুটি কার্যকর ছিল না। এখন থেকে প্রতি বছর জুন ও ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে শিক্ষার্থীরা এ ছুটির সুযোগ পাবে।

জেডএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি

ফেসবুক পোস্টের কারণে ছাত্রত্ব বাতিলের সুপারিশ পক্ষপাতদুষ্ট

সাংবাদিকদের ওপর হামলা, রাবিতে বিশেষ সিন্ডিকেট সভা ১৫ অক্টোবর

নিয়োগের ১৮ দিনেও ক্যাম্পাসের বাইরে চুয়েটের ভিসি, দায়িত্বে অন্য শিক্ষক

রাকসুর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় সনদ পেলেন ২৮ শিক্ষার্থী

আমেরিকান ফিজিক্যাল সোসাইটির ফেলো নির্বাচিত ড. অরুণ কুমার বসাক

ঝুলে আছে স্থাপনা থেকে শেখ পরিবারের নাম বদলের সিদ্ধান্ত

ঢাকা কলেজ ছাত্রদলের পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা