হোম > শিক্ষা > ক্যাম্পাস

চাকসু ভিপির বরাদ্দের ৪ লাখ টাকায় দেওয়া হবে ১১টি ডিপ ফ্রিজ

প্রতিনিধি, চবি

চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম হোসেন রনির বরাদ্দের ৪ লাখ টাকায় শিক্ষার্থীদের জন্য দেওয়া হবে ১১টি ডিপ ফ্রিজ। বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন তিনি নিজেই।

ওই পোস্টে ইব্রাহিম হোসেন রনি জানান, ভিপি হিসেবে আপ্যায়ন, চা-নাস্তা, যাতায়াতসহ আনুষঙ্গিক খাতে তাকে ৪ লাখ টাকা বাজেট বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে এ বরাদ্দ থেকে তিনি ব্যক্তিগতভাবে কোনো টাকা খরচ করেননি। পুরো বরাদ্দের অর্থই জমা রয়েছে।

শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রয়োজন বিবেচনায় ওই অর্থ ব্যয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল-হোস্টেল এবং সূর্যসেন হলের ছাত্রী ব্লকসহ মোট ১১টি আবাসিক স্থাপনায় দীর্ঘদিন ধরে ডিপ ফ্রিজের সংকট রয়েছে।

তিনি বলেন, অনেক শিক্ষার্থী বাড়ি থেকে খাবার নিয়ে আসেন। কিন্তু খাবার সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় তাদের দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেক সময় প্রয়োজনীয় খাবার সংরক্ষণ করা সম্ভব হয় না এবং খাবার নষ্ট হয়ে যায়। বিষয়টি শিক্ষার্থীদের জন্য কষ্টকর।

এই সমস্যা বিবেচনায় নিয়ে নিজের বরাদ্দকৃত অর্থ থেকে ৯টি হল, ১টি হোস্টেল ও ১টি হলের ছাত্রী ব্লকে মোট ১১টি ডিপ ফ্রিজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান চাকসুর ভিপি।

এর আগে চাকসুর জিএস সাঈদ বিন হাবিব নিজের বরাদ্দের অর্থে পাঁচটি ছাত্রী হলে পাঁচটি ডিপ ফ্রিজ দেওয়ার উদ্যোগ নেন। এছাড়া ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনও পাঁচটি ছাত্রী হলে পাঁচটি ডিপ ফ্রিজ দিয়েছেন।

জেডএম

এমপির মোবাইলে এসএমএস এলো—‘২৫ হাজার টাকা পাঠান’, যা বললেন চিফ হুইপ

অটোরিকশায় পুলিশের নামে চাঁদা আদায়ের অভিযোগে সীতাকুণ্ডে দুই যুবক আটক

মক্কা চুক্তিতে অন্য কোনো দেশকে নেয়া হচ্ছে না: পাকিস্তান

দেশে তরুণদের ৫.৫ শতাংশ ই-সিগারেট ও তামাকপণ্যে আসক্ত

ইয়েমেনে সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি হুথিদের

ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদে ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন ৪৮ শিক্ষার্থী

স্বামী হত্যায় ট্রাইব্যুনালে শামীম ওসমানের বিচার চাইলেন শহীদের স্ত্রী

মাদকের ভয়াল ছোবলে চার পরিবার বিপর্যস্ত, আতঙ্কে স্থানীয়রা

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৭ জনের মৃত্যু