হোম > শিক্ষা > ক্যাম্পাস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির গাড়িতে ছাত্রদের হামলা

অটোপাশের দাবিতে

স্টাফ রিপোর্টার, গাজীপুর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ আবারও অটোপাশের দাবিতে আন্দোলনরত ফেল করা শিক্ষার্থীদের হামলার শিকার হয়েছেন।

সোমবার (০৬ এপ্রিল) দুপুরে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ঢাকায় ফেরার পথে ভিসির গাড়িতে এই হামলার ঘটনা ঘটে। এতে ভিসির গাড়ি ভাঙচুর করা হয় এবং তাকে নাজেহাল করা হয়েছে বলেও জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডিগ্রি তৃতীয় বর্ষ ২০২৩ সালের কিছু শিক্ষার্থী অটোপাশের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় তারা ক্যাম্পাস এলাকায় বিক্ষোভ করতে করতে ভিসির গাড়ির সামনে অবস্থান নেয়। একপর্যায়ে উত্তেজনা বৃদ্ধি পেলে বিক্ষোভকারীরা গাড়িতে হামলা চালায়, এতে ভিসি বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, সাম্প্রতিক সময়ে এক বিষয়ে যারা ফেল করেছিল তাদেরকে গ্রেস নাম্বার দিয়ে পাস করানো হয়েছে। একাধিক বিষয়ে যারা ফেল করেছে তাদের পাস করানো হয়নি। এ সকল ফলাফল ও মূল্যায়ন সংক্রান্ত বিষয় নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ বাড়ছিল। এর প্রেক্ষিতে একটি অংশ অটোপাশের দাবিতে আন্দোলনে নামে। তবে প্রশাসনের পক্ষ থেকে শুরু থেকেই এ দাবিকে অযৌক্তিক হিসেবে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও বিগত ২০২৫ সালের ২১ মে তারিখে অটোপাশের দাবিতে আন্দোলনরত ২০২২ সালের স্নাতক (পাস) পরীক্ষার্থীদের হামলায় ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ আহত হয়েছিলেন।

এই ঘটনার পর ভিসির গণ-সংযোগ বিভাগ থেকে প্রদত্ত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে স্পষ্টভাবে জানান, 'শিক্ষার্থীদের অন্যায্য দাবি ও অযৌক্তিক আবদারের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহানুভূতি দেখাতে পারে না। জাতীয় বিশ্ববিদ্যালয় কোনোভাবেই অটোপাশকে সমর্থন করে না।'

তিনি আরো বলেন, 'শিক্ষার গুণগত মান বজায় রাখতে অটোপাশ ও অতিরিক্ত গ্রেস প্রদানের প্রবণতা নিরুৎসাহিত করা হচ্ছে। ভবিষ্যতে এ বিষয়ে আরও কঠোর অবস্থান নেওয়া হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অটোপাশ চালু হলে দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়বে।'

ঘটনার পর ক্যাম্পাস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

নতুন প্রজন্মকে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা

শাবিপ্রবির প্রধান প্রকৌশলীর নিয়োগ বাতিল

চবির রেলস্টেশনে দুই পথশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

মানারাত স্টেম ফেস্টে পুরস্কৃত খুদে বিজ্ঞানীরা, উদ্ভাবনে মানবকল্যাণের বার্তা

ঢাবির মাস্টারদা সূর্যসেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

কক্সবাজারে রিসোর্টে আগুন, প্রাণ গেল জবি শিক্ষার্থী নাবিলার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি

আন্তঃবিশ্ববিদ্যালয় ছাত্রী ফুটবলে চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাসে সম্প্রীতি রক্ষায় জবি ছাত্রদলের আহ্বান