হোম > শিক্ষা > ক্যাম্পাস

স্বাক্ষর ছাড়াই ব্যালট বাক্সে, স্বীকার করলেন সহকারী প্রিজাইডিং অফিসার

আতিকুর রহমান নগরী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়াই ব্যালট পেপার বাক্সে ফেলার অভিযোগ উঠেছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের আইটি ভবন কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। ছাত্রদল ও ছাত্র শিবিরের পক্ষ থেকে একই অভিযোগ করা হয়।  

ওই কক্ষের দায়িত্বে থাকা সহকারী প্রিজাইডিং অফিসার অধ্যাপক ড. হাসান খালেদ রউফ এ অভিযোগের বিষয়টি স্বীকার করেছেন।

তিনি বলেছেন, ‘১২টি ব্যালটে এমন হয়েছে। পোলিং এজেন্টরা এই ভুল করেছে। তারা তো জীবনে ভোটও দেয়নি। প্রথমবার নির্বাচন করছে। প্রথম কাজ। এজন্য ভুল করেছে। কিন্তু এখানে সিসিটিভি ক্যামেরা আছে। সব কিছু স্বচ্ছভাবে হচ্ছে। সমস্যা হবে না।

এর আগে স্বতন্ত্র শিক্ষা সম্মিলনের সমাজসেবা ও পরিবেশ বিষয়ক পদপ্রার্থী হাসিবুর রহমান রনি স্বাক্ষর ছাড়াই ব্যালট পেপার বাক্সে ফেলার অভিযোগ করেন। 

তিনি বলেন, আমার এজেন্ট ফোন দিয়েছে যে আইটি ভবনের ২১৪ নম্বর রুমে ১৫-২০টা ব্যালট পেপার স্বাক্ষর ছাড়াই বাক্সে ফেলা হয়েছে। স্বাক্ষর ছাড়া বাক্সে পেপার ফেলতে পারে না। যখন কথা বলেছি, এজেন্টরা জানিয়েছে যে নির্বাচন কমিশন পরবর্তীতে এসে এজেন্টদের সামনে খুলে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল রাবি প্রশাসন

শহীদ ওসমান হাদিকে নিয়ে ছাত্রদল নেত্রীর তাচ্ছিল্যপূর্ণ ও উপহাসমূলক পোস্ট

নতুন প্রজন্মকে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা

শাবিপ্রবির প্রধান প্রকৌশলীর নিয়োগ বাতিল

চবির রেলস্টেশনে দুই পথশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

মানারাত স্টেম ফেস্টে পুরস্কৃত খুদে বিজ্ঞানীরা, উদ্ভাবনে মানবকল্যাণের বার্তা

ঢাবির মাস্টারদা সূর্যসেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

কক্সবাজারে রিসোর্টে আগুন, প্রাণ গেল জবি শিক্ষার্থী নাবিলার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি