হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

আমার দেশ অনলাইন

২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর প্রথমবারের মতো নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে প্রকাশ্যে ঝটিকা মিছিল হয়েছে। রোববার (২২ মার্চ) ঈদের দ্বিতীয় দিন সকালে মিছিলে অংশ নেন সংগঠনটির আনুমানিক ১৮ থেকে ২০ জন নেতাকর্মী।

জানা যায়, দোয়েল চত্বর থেকে টিএসসিগামী সড়কের মাঝামাঝি স্থান থেকে হঠাৎ করেই মিছিলটি শুরু হয়। অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে অগ্রসর হন। পরে তারা টিএসসি এলাকার রাজু ভাস্কর্যের পাদদেশে অল্প সময়ের জন্য অবস্থান নেওয়ার চেষ্টা করেন।

তবে কয়েক সেকেন্ডের মধ্যেই ছবি ও ভিডিও ধারণ শেষে দ্রুত স্থান ত্যাগ করেন তারা। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে, বিশেষ করে আওয়ামী লীগ সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক পেজ ও আইডি থেকে মিছিলের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে।

সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে মিছিলের ভিডিওর সঙ্গে লেখা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে রাজবন্দিদের মুক্তি, পুলিশ হত্যার বিচার ও বাংলাদেশ ছাত্রলীগের ওপর অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল।

ডিজিটাল দাসত্ব: ২১ শতকের নতুন ঔপনিবেশিকতা

নিরাপত্তাহীনতায় মানুষ পুলিশ ব্যস্ত গুজব রোধে

ফেনীতে রাতে বিরোধীদলীয় নেতাকর্মীদের বাড়িতে ককটেল বিস্ফোরণ

মাদকের ছোবল: আর কবে হুঁশ হবে

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

আয়বৈষম্য কমছে না কেন

প্রতিরক্ষা অবহেলায় স্বাধীনতা বিপন্ন হওয়ার ঝুঁকি

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু