হোম > শিক্ষা > ক্যাম্পাস

উপকূল রক্ষায় গবেষণার আহ্বান শাবিপ্রবি উপাচার্যের

প্রতিনিধি, শাবিপ্রবি

উপকূল রক্ষায় গবেষণার আহ্বান জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সমুদ্রবিজ্ঞান বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অন কোস্ট, ক্লাইমেট অ্যান্ড কমিউনিটি’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, জলবায়ু পরিবর্তন আর দূরবর্তী কোনো হুমকি নয়। এটি এমন এক বাস্তবতা, যা ইতোমধ্যে বিশ্বের কোটি কোটি মানুষের জীবনকে প্রভাবিত করছে। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় অভিঘাত বহন করছে উপকূলীয় অঞ্চলগুলো। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘন ঘন তীব্র ঝড় ও ঘূর্ণিঝড় এবং জীববৈচিত্র্যের ক্ষয় স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা ও বৈশ্বিক খাদ্যনিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে উঠেছে।

গবেষকদের উদ্দেশে তিনি বলেন, উপকূলীয় ঝুঁকিপূর্ণ অঞ্চলের মানুষের টিকে থাকা ও অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে নতুন প্রযুক্তি ও কার্যকর ব্যবস্থাপনা কৌশল উদ্ভাবনের বিকল্প নেই।

অধ্যাপক খায়রুল ইসলাম বলেন, আন্তর্জাতিক সম্মেলন ও একাডেমিক সিম্পোজিয়ামগুলো থেকে এমন বাস্তবভিত্তিক নীতিগত সুপারিশ উঠে আসা উচিত। যা সরকার ও জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোকে সমন্বিত এবং আন্তঃসীমান্ত উদ্যোগ গ্রহণে সহায়তা করবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, সিম্পোজিয়ামে উপস্থাপিত গবেষণালব্ধ ফলাফল ও সুপারিশ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কাছে পৌঁছাবে, যাতে নীতিনির্ধারকরা জলবায়ুজনিত চ্যালেঞ্জগুলো আরও কার্যকরভাবে মোকাবিলা করতে পারেন।

বৃহস্পতিবার বিভিন্ন কারিগরি অধিবেশন ও গবেষণা উপস্থাপনার মধ্য দিয়ে সিম্পোজিয়ামের সমাপ্তি ঘটবে।

জেডএম

আ.লীগ সরকার ৩৫ বিলিয়ন ডলার পাচার করেছে : শিক্ষামন্ত্রী

বেরোবি সাংবাদিকদের নিয়ে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

ছাত্রদল-শিবির-ছাত্রশক্তির দাবির মুখে প্রভোস্ট পদ হারালেন জাবি অধ্যাপক স্নিগ্ধা

শিক্ষার্থীদের সমালোচনার মুখে ড্যাফোডিলের অনুষ্ঠান থেকে বাদ জাবি অধ্যাপক স্নিগ্ধা

আওয়ামী সরকার ৩৫ বিলিয়ন ডলার অর্থ পাচার করেছে: শিক্ষামন্ত্রী

আমার দেশ-এ প্রতিবেদন প্রকাশের পর ঢাবির চার শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলা: চারজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিন্ডিকেটের সুপারিশ

প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ইন্ডাস্ট্রি অ্যাডভাইজরি বোর্ড গঠনের আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

নারীদের দক্ষতা উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘শি স্কিলস’ কর্মসূচি উদ্বোধন

ঢাবিকে হারিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলের ফাইনালে জাতীয় বিশ্ববিদ্যালয়