হোম > শিক্ষা > ক্যাম্পাস

আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকীতে জবিতে শিবিরের দোয়া মাহফিল

প্রতিনিধি, জবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা।

মঙ্গলবার (৭ অক্টোবর)‘নিপীড়নবিরোধী দিবস’ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত এ আয়োজনে আবরারের রুহের মাগফিরাত কামনা করা হয়।

শাখা শিবির সেক্রেটারি আব্দুল আলিম আরিফ তার বক্তব্যে বলেন, “আবরার ফাহাদ তার সাহসী সংগ্রামের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা ও মুসলিম জাতীয়তাবাদ প্রতিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার আত্মত্যাগ আমাদের জন্য এক অমূল্য সম্পদ।”

তিনি আরো বলেন, আবরারের দেশপ্রেম ও সংগ্রামী মনোভাব আগামী প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর প্রেরণা জোগাবে। আমরা যদি তার মত সাহসিকতা ও সততার পথে চলি, তবে জাতির সঠিক দিকনির্দেশনায় ভূমিকা রাখতে পারব, ইনশাআল্লাহ।”

শাখা সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, আবরার ফাহাদ ছিলেন দিল্লির আধিপত্যবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এক অপ্রতিরোধ্য কণ্ঠস্বর। তিনি জীবন দিয়ে দেখিয়ে গেছেন, অন্যায়ের প্রতিবাদ কেমন করে করতে হয়।

তিনি আরো বলেন, নিপীড়নবিরোধী দিবস সমাজের প্রতি একটি স্পষ্ট বার্তা—“যে কেউ যদি নতুন করে নিপীড়ক হয়ে উঠতে চায়, এই সমাজের মানুষ জীবন দিয়েও তাকে প্রতিহত করবে।

সবশেষে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সহকারী ইমাম শেখ মো. সালাহ উদ্দিন দোয়া পরিচালনা করেন। তিনি আবরার ফাহাদের রুহের মাগফিরাত কামনা করে বলেন, “আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন, তার পরিবারকে ধৈর্য ও জাতিকে সঠিক পথে চলার তাওফিক দান করেন।”

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর দিবাগত রাতে ফেসবুকে ভারতবিরোধী একটি স্ট্যাটাস দেওয়ায় বুয়েটের শেরেবাংলা হলে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয় আবরার ফাহাদকে। হত্যাকাণ্ডে ছাত্রলীগের একদল নেতাকর্মী জড়িত ছিল বলে তদন্তে জানা যায়। এই হত্যাকাণ্ড দেশজুড়ে তীব্র ক্ষোভের জন্ম দেয় এবং ছাত্র রাজনীতিতে সহিংসতার প্রতীকী ঘটনায় পরিণত হয় আবরারের মৃত্যু।

এদিকে, গত ৫ অক্টোবর এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মেধাবী ছাত্র শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় ‘নিপীড়নবিরোধী দিবস’ ঘোষণা করে এবং তা যথাযথভাবে পালনের আহ্বান জানায়।

এইচএসসিতে পাসের হারে এগিয়ে ঢাকা, পিছিয়ে বরিশাল

এইচএসসিতে এক বা দুই বিষয়ে ফেল, এক মাসের মধ্যে আবার পরীক্ষা

ঢাকা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ

রোববার থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন, কীভাবে করবেন

এইচএসসিতে পাসের হার ১০ বছরে সর্বনিম্ন

এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসির ফল প্রকাশ বেলা ১১টায়, জানা যাবে যে ৩ উপায়ে

বাকৃবিতে ইয়াসের উদ্যোগে জাতীয় ‘নেক্সকো ২০২৬’ অনুষ্ঠিত

বাউবি থেকে এমএসএস ডিগ্রি অর্জনকারী প্রথম তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী

দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়