হোম > শিক্ষা > ক্যাম্পাস

ব্রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি শিক্ষার্থীদের

প্রতিনিধি, বেরোবি

‎বেগম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য আগামী ২৪ ঘণ্টার মধ্যে তফসিল ঘোষণা দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা স্পষ্ট করে বলেন যে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তফসিল ঘোষণা না হলে শিক্ষার্থীরা যা করবে এর জন্য প্রশাসন দায়ী থাকবে।

রোববার ‎(১৬ নভেম্বর) দুপুরে ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড.শাহজামান বরাবর স্মারকলিপি প্রদান ও পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেইটে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা।

‎একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আহাম্মাদুল হক আলবীর বলেন, তফসিল ঘোষণা না করার ফলে আমরা শিক্ষার্থীরা একটা দোদুল্যমান অবস্থার মধ্যে আছি। নির্বাচন আদৌ হবে কিনা তা আমরা স্পষ্ট নয় । আমাদের দাবি এক দিনের মধ্যে যেন তফসিল ঘোষণা করা হয়। এ প্রশাসন আমাদের দাবি আদায় সর্বদা সচেষ্ট থাকবে। যদি তারা আমাদের দাবি আদায়ে ব্যর্থ হয় তাহলে শিক্ষার্থীরা যা করবে এর জন্য প্রশাসন দায়ী থাকবে।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, গঠনতন্ত্র পাওয়ার ২০ দিন হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। তবু নির্বাচন নিয়ে কোন স্পষ্ট বার্তা আমরা পাচ্ছি না। তাই আমরা আজকে স্মারক লিপি দিয়েছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তারা যদি সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণা না করে এর জন্য কোন অস্থির পরিস্থিতি ক্যাম্পাসে যদি সৃষ্টি হয় তাহলে সম্পূর্ণ দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে।

ইসাকের জোড়া গোলে মৌসুমের প্রথম জয় লিভারপুলের

ঐক্যবদ্ধ বিএনপিই গড়বে উন্নয়নের নতুন দিগন্ত

ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’

‎দাবি পূরণ করে আমরা ঘরে ফিরব : ডা. শফিকুর রহমান

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, যুবককে ছুরিকাঘাত

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০