হোম > শিক্ষা > ক্যাম্পাস

জবি সাংবাদিক সমিতির সভাপতি ইমরান,সম্পাদক মাহতাব

প্রতিনিধি, জাবি

সভাপতি ইমরান,সম্পাদক মাহতাব

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ (২০২৪-২৫) নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমরান হোসাইন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ঢাকা পোস্টের প্রতিনিধি মাহাতাব হোসেন লিমন।

বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এই নির্বাচনের ফল ঘোষণা করা হয়। নির্বাচনের প্রধান কমিশনার সোলাইমান সালমান, কমিশনার রাশিম মোল্লা ও যোবাঈর হুসাইন সামী এই ফল ঘোষণা করেন।

নির্বাচন কমিশনার জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি নির্বাচন ২০২৪ এ প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সভাপতি পদে ইমরান হোসাইন, যুগ্ম সম্পাদক পদে সাজিদুর রহমান ও অর্থ সম্পাদক পদে নূর আলমকে নির্বাচিত ঘোষণা করা হলো। এছাড়াও সাধারণ সম্পাদক পদে মো. জাকারিয়া ও দফতর সম্পাদক পদে তানভীর আনজুম নির্বাচন না করার জন্য আবেদন করায় এই দুই পদে আর কোনও প্রার্থী না থাকায় সাধারণ সম্পাদক পদে মাহতাব হোসেন লিমন ও দফতর সম্পাদক পদে সাকেরুল ইসলামকে বিজয়ী ঘোষণা করা হলো।

নির্বাচন কমিশন আরও জানায়, বাকি পদগুলোতে (সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক ও দুইটি কার্যনির্বাহী সদস্য) আগামী ১৫ ডিসেম্বর (রোববার) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাংবাদিক সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উক্ত নির্বাচনে, সহ-সভাপতি পদে দ্য পিপলস টাইমের আসাদুল ইসলাম, দ্য এশিয়ান এইজ এর বাশির শাহরিয়ার, সাংগঠনিক সম্পাদক পদে কালের কণ্ঠের জুনায়েদ শেখ, দ্য নিউ নেশনের আব্দুর রাকিব এবং দুইটি কার্যনির্বাহী পদে দৈনিক আমার সংবাদের আব্দুল্লাহ আল মামুন, দৈনিক সময়ের আলোর মোশফিকুর রহমান ইমন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এদিন সকাল ১০টা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কক্ষে প্রধান নির্বাচন কমিশনার সোলাইমান সালমান, কমিশনার রাশিম মোল্লা ও যুবাঈর আহম্মেদ সামীর তত্ত্বাবধানে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.তাজাম্মুল হক, জনসংযোগ তথ্য ও প্রশাসন দফতর পরিচালক মো. আনওয়ারুস সালাম নির্বাচন পরিদর্শন করেন।

সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর রাজপথে তখন লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি

অতিথির বর্ণনায় উঠে এলো ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলার ভয়াবহতা

নিট ফেব্রিক আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বিজিএমইএ-বিকেএমইএর

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে বাড়িঘরে লুটপাট-ভাঙচুর, আহত ১২

নৌকা বাইচ নিয়ে বিএনপি-জামায়াতের দ্বন্দ্বে করতোয়ায় ১৪৪ ধারা জারি

বাংলাদেশে তৈরি কসমেটিকসে আগ্রহ, রিমার্কের প্যাভিলিয়নে ঢল

কমিউনিটি ব্যাংকের উদ্যোগে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

যশোরে ভিডিপি দলনেতাদের সাহসিকতায় ৮ মাসের পলাতক আসামি আটক

জাতিসংঘের মঞ্চে এবার বাংলাদেশের নেতৃত্ব, অধিবেশনে সভাপতি খলিলুর

মুসলিমদের কি ধর্মীয় স্বাধীনতা নেই—ভারতে মসজিদ ধ্বংসের তীব্র নিন্দা ওয়াইসির