হোম > শিক্ষা > ক্যাম্পাস

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬ হল থেকে শেখ পরিবার-দোসরদের নাম বাদ

সিলেট ব্যুরো

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ছয়টি আবাসিক হলের নাম পরিবর্তন ও সংশোধন করা হয়েছে। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর কিছু স্থাপনার নাম নিয়ে আপত্তি তোলেন শিক্ষার্থীরা। তাদের দাবি পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আসাদ উদ দৌলা স্বাক্ষরিত পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।

নতুন প্রশাসনিক আদেশে তিনটি আবাসিক হলের নাম পরিবর্তন ও তিনটির আগের নাম পুনর্বহাল করা হয়েছে। এর মধ্যে ভেটেরিনারি কলেজ প্রতিষ্ঠাকালীন নামকরণ করা এম. সাইফুর রহমান হল, শহীদ জিয়া হল ও দুররে সামাদ রহমান হলের নাম পরিবর্তন করে বিগত ফ্যাসিস্ট প্রশাসন শাহ এ এম এস কিবরিয়া হল, হুমায়ুন রশীদ চৌধুরী হল ও সুহাসিনী দাস হল নামকরণ করেছিল। সেগুলো আবার আগের নামে ফিরিয়ে নেওয়া হয়েছে।

এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, আব্দুস সামাদ আজাদ হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে যথাক্রমে হযরত শাহজালাল (র.) হল, জেনারেল এম. এ. জি ওসমানী হল ও সুহাসিনী দাস হল নামকরণ করা হয়েছে।

সিকৃবি উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলাম বলেন, 'ফ্যাসিস্ট সরকার ও তাদের আজ্ঞাবহ প্রশাসন বিশ্ববিদ্যালয়ের হলগুলোর প্রতিষ্ঠাকালীন নাম পরিবর্তন করেছিল। স্থাপনাগুলোর নামের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল শেখ পরিবার ও আওয়ামী দোসরদের নাম। সেগুলো পরিবর্তন ও সংশোধন করা হয়েছে।'

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তারা নানাভাবে আনন্দও প্রকাশ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর ৩ ককটেল বিস্ফোরণ

ডেঙ্গু প্রতিরোধে জাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞানের ৪ শিক্ষার্থীকে ডিনস মেরিট অ্যাওয়ার্ড

ডাকসু সংগ্রহশালায় ভাঙচুরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি ইউটিএলের

ডাকসুর ‘বহুমাত্রিক’ ও ‘হাতেখড়ি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

অধ্যাপক জামালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানাল শিক্ষক ফোরাম

সুবিধাবঞ্চিতদের জন্য পুরান ঢাকায় ছাত্রদল নেতার বিনামূল্যে স্বাস্থ্যসেবা

গবেষণা-উদ্ভাবন-উন্নয়নভিত্তিক উচ্চশিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার

ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ঢাবি কর্তৃপক্ষ

দোকানের মালিকানা নিয়ে জাবির দুই হলের সংঘর্ষ, আহত অন্তত ৯