হোম > শিক্ষা > ক্যাম্পাস

চবিতে ভোক্তা অধিকার কর্মকর্তাদের আটকে রেখে হেনস্তা

প্রতিনিধি, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনার সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দুই কর্মকর্তাকে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে হেনস্তা করার অভিযোগ উঠেছে।

বুধবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় সংলগ্ন দোকানগুলোতে যৌথভাবে অভিযান চালাচ্ছিলেন ভোক্তা অধিকার কর্মকর্তারা, সঙ্গে ছিলেন চাকসু ও সিইউক্যাবের প্রতিনিধিরা।

অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান ও মাহমুদা আক্তার। এছাড়া উপস্থিত ছিলেন মাসুম বিল্লাহ, ফজলে রাব্বি তৌহিদ, শোহানুর রহমান এবং রাতুলসহ সংশ্লিষ্টরা।

জানা গেছে, অভিযানে দুটি ফার্মেসি ও চারটি হোটেলকে অনিয়মের কারণে প্রায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সোলায়মান চৌধুরীর দোকানে ১০ হাজার টাকা জরিমানা করা হলে তিনি ভোক্তা অধিকার কর্মকর্তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

পরবর্তীতে জরিমানার টাকা পরিশোধ করা হলেও স্থানীয় কিছু লোকজন নিয়ে তিনি কর্মকর্তাদের গাড়ি আটকে দেন এবং চাকসু ও সিইউক্যাবের প্রতিনিধিদেরও অবরুদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে সোলায়মান চৌধুরী বলেন,“পরিকল্পিতভাবে আমার দোকানে জরিমানা করা হয়েছে। অন্য দোকান বাদ দিয়ে শুধু আমার দোকানকে টার্গেট করা হয়েছে। আমি জরিমানার টাকা ফেরত চাই।” তিনি আরও দাবি করেন, অভিযানটি আগে থেকে মালিক সমিতিকে না জানিয়ে পরিচালনা করা হয়েছে।

অন্যদিকে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান বলেন,“আমরা নিয়ম মেনেই অভিযান চালিয়েছি। বিষয়গুলো তাদের বুঝিয়ে বলা হয়েছে। তবে ঘটনাটিকে রাজনৈতিকভাবে উপস্থাপন করা হচ্ছে।”

মাসুম বিল্লাহ বলেন,“ভোক্তা অধিকার কর্মকর্তাসহ চাকসু ও সিইউক্যাবের সদস্যদের প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন এসে উদ্ধার করে।”

তিনি আরও অভিযোগ করেন, পূর্বে জানানো সত্ত্বেও ঘটনাস্থলে পুলিশের ভূমিকা ছিল নীরব। ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

৩০ আগস্ট সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা জাতীয় কমিটির

বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আলোচনার মধ্যে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবীরের বৈঠক

জাতীয় সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরাইলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব

পাংশায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কিশোরী গৃহবধূর আত্মহত্যা

ফটিকছড়িতে বড় সাজ্জাদ বাহিনীর কালা মোবারকসহ ৪ সন্ত্রাসী গ্রেপ্তার

৬৪ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

পুলিশে দলীয় নিয়োগের তদন্ত শেষ পর্যায়ে, তথ্য প্রকাশের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

মিয়ানমারে স্বেচ্ছা প্রত্যাবাসন শুরু, ২৯ সেপ্টেম্বর ফিরবে প্রায় ১৫০০ রোহিঙ্গা