হোম > শিক্ষা > ক্যাম্পাস

শাটল ট্রেনে এসে ভোট দিলেন শিক্ষার্থীরা

আতিকুর রহমান নগরী

ছবি: ভিডিও থেকে নেয়া

চাকসু নির্বাচনে ভোট দিতে বুধবার প্রথম ট্রেনে ক্যাম্পাসে এসেছেন হাজারো শিক্ষার্থী। সকাল ৭টা ২০ মিনিটে চট্টগ্রাম রেলস্টেশন থেকে এ ট্রেন ক্যাম্পাসের উদ্দেশে রওনা দেয়। বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছায় সকাল ৮ টা ২০ মিনিটে। এরপর শাটল থেকে নেমে শিক্ষার্থীরা রওনা দেন অনুষদ ভবনগুলোতে।

শাটল ট্রেনে ভোটারদের পাশাপাশি প্রার্থী ও তাদের সমর্থকদেরও দেখা গেছে। তারা ট্রেনের মধ্যে ভোট চেয়ে নিজেদের প্রচারপত্র বিলি করেছেন।

সকাল থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকাল থেকে মোতায়েন রয়েছে ১৭০০ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

চাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন। তাদের মধ্যে ১১ হাজার ৩২৯ জন ছাত্রী। ভিপি-জিএসসহ কেন্দ্রীয় সংসদে পদ ২৬টি। ১৫ হল ও হোস্টেল সংসদে পদসংখ্যা ১৪টি করে। যার বিপরীতে প্রার্থী ৯০৮ জন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ১৩টি প্যানেল ও স্বতন্ত্র মিলে প্রার্থী ৪১৫ জন। ৫টি অনুষদ ভবনের ১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে ৬০টি কক্ষে।

না’গঞ্জে মধ্যরাতে মাতাল হয়ে পুলিশ সদস্যের নাচ-গান

গণমানুষের রায়ের সাথে বেইমানি করে সরকার টিকতে পারবে না

এরা হয় ডাইরেক্ট হ্যারাস করবে, নয়তো ইন্ডাইরেক্টলি: ঢাবি শিক্ষিকা মোনামী

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

মিয়ানমারে পাচারের পথে ৫৯৫ বস্তা সিমেন্টসহ আটক ১২

৪১ বছর বয়সেও অবসরের ভাবনা নেই মদরিচের

একযোগে ৩৬ এসিল্যান্ড বদলি

সিন্ধু পুলিশের ক্রীড়া দূত হলেন আফ্রিদি

শহীদ শান্তর নামে উড়াল সেতু নামকরণের দাবি এমপি শাহজাহানের

বাহাদুরাবাদ-বালাসী রুটে সেতু করেই ছাড়ব: বিমানমন্ত্রী