হোম > শিক্ষা > ক্যাম্পাস

চাকসু ভিপিকে মারতে তেড়ে আসলেন ছাত্রদল সভাপতি

প্রতিনিধি, চবি

বক্তব্য চলাকালীন অবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাচিত ভিপি ইব্রাহিম হোসেন রনিকে মারতে তেড়ে আসলেন শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিনের নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা।

মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তৃতা চলাকালীন এ ঘটনা ঘটে।

সরজমিনে দেখা যায়, চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি গতকাল ক্যাম্পাসে বহিরাগত বিএনপি নেতাকর্মীদের জড়ো হওয়ার প্রসঙ্গ তুলে বক্তব্য দিলেই ছাত্রদল সভাপতি আলাউদ্দিন মহসিন ক্ষুব্ধ হয়ে তাকে মারতে এগিয়ে যান।

জানতে চাইলে চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, যাদের ক্যাম্পাসে বহিরাগত নিয়ে আসার সংস্কৃতি আছে, তারা হট্টগোল করবেই। তবে আমরা সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি।

জানতে চেয়ে শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিনকে একাধিকবার ফোন করলেও তিনি সাড়া দেননি।

ঢাবির ৫৪তম সমাবর্তনে গলাকাটা ফি নির্ধারণ করে শিক্ষার্থীদের জিম্মি করা চলবে না: মুসাদ্দিক

জবির নতুন প্রক্টর অধ্যাপক ড. নাছির আহমদ

ঢাবির ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি, আবেদন শুরু ১ নভেম্বর থেকে

জাবিতে আসতে শুরু করেছে অতিথি পাখি, মানতে হবে প্রশাসনের কঠোর নির্দেশনা

অবশেষে ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির সেই অধ্যাপক

জুডিশিয়াল সার্ভিসে সুপারিশপ্রাপ্ত ইবির শিক্ষার্থীদের সংবর্ধনা

৩৪ দিন পর শর্তসাপেক্ষে ক্লাসে ফিরছেন চুয়েট শিক্ষক-শিক্ষার্থীরা

৩০ কোটি টাকার যন্ত্র আছে, ব্যবহার খুবই সীমিত

ব্রহ্মপুত্রের কোলে কাশফুলের রাজ্য

আজ থেকে রাবি স্টেশনে থামবে দুটি আন্তঃনগর ট্রেন