হোম > শিক্ষা > ক্যাম্পাস

কুয়েট চালুর দাবিতে ইউজিসিতে স্মারকলিপি দিয়েছে ‘গার্ডিয়ান ফোরাম’

খুলনা ব্যুরো

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অচলাবস্থা নিরসন করে অ্যাকাডেমিক কার্যক্রম শুরুর দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছে কুয়েট ‘গার্ডিয়ার ফোরাম’ ঢাকা।

বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকার আগারগাঁও ইউজিসি ভবনে চেয়ারম্যানের কার্যালয়ে হাজির হয়ে স্মারকলিপি তুলে দেন তারা।

স্মারকলিপিতে বলা হয়েছে, বাংলাদেশের অন্যতম স্বনামধন্য উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান কুয়েট পাঁচ মাসের অধিক সময় ধরে অচল অবস্থার কারণে অ্যাকাডেমিক কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। ফলে ব্যাপক সংখ্যক শিক্ষার্থীর জীবন ভীষণ হুমকির সম্মুখীন। আমরা অভিভাবকরা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে জীবন যাপন করছি। এমনিতেই এদেশে প্রতি বছর ব্যাপকসংখ্যক শিক্ষার্থীরা হতাশা, দুশ্চিন্তা, বেকারত্ব, পাসের পর অনিশ্চিত জীবন ও পারিবারিক চাপে আত্মহত্যা করে। করোনার সময় দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। সন্তানদের নিয়ে ঘরের মধ্যে দুর্বিষহ বন্দিজীবন কাটিয়েছি।

সম্প্রতি জুলাই ’২৪ গণঅভ্যুত্থানের সময় সারা দেশের ন্যায় কুয়েটও দীর্ঘসময় বন্ধ ছিল। এরপর ১৮ ফেব্রুয়ারি’২৫ অনাকাঙ্ক্ষিত ঘটনার পর থেকে একটানা পাঁচ মাসের অধিক কুয়েটের অ্যাকাডেমিক সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়, যা এখনো চলমান। ফলে স্বনামধন্য ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি যেমন ধ্বংসের সম্মুখীন তেমনি এর শিক্ষার্থীরাও চরম হতাশ ও ক্ষতির সম্মুখীন। জীবন থেকে এভাবে সময় নষ্ট না হলে একজন শিক্ষার্থী ৬ মাস আগে জব মার্কেটে প্রবেশ করতে পারত।

অভিভাবক ফোরামের পক্ষে এ সময় উপস্থিত ছিলেন বিকাশ কুমার শীল, মো. আনোয়ার হোসেন, হাসান জুলকারলীন, মোহাম্মদ সফিকুল ইসলাম ও মোহাম্মদ বাহার উদ্দিন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১৯ বিষয়ে কারিকুলাম আধুনিকায়নের কাজ শুরু

ঢাবির ৫৪তম সমাবর্তনের ফি কমানোর দাবিতে ডাকসুর কর্মসূচি

এইচএসসিতে পাসের হারে এগিয়ে ঢাকা, পিছিয়ে বরিশাল

এইচএসসিতে এক বা দুই বিষয়ে ফেল, এক মাসের মধ্যে আবার পরীক্ষা

ঢাকা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ

রোববার থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন, কীভাবে করবেন

এইচএসসিতে পাসের হার ১০ বছরে সর্বনিম্ন

এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসির ফল প্রকাশ বেলা ১১টায়, জানা যাবে যে ৩ উপায়ে

বাকৃবিতে ইয়াসের উদ্যোগে জাতীয় ‘নেক্সকো ২০২৬’ অনুষ্ঠিত