হোম > শিক্ষা > ক্যাম্পাস

ছাত্রলীগকে ডিফেন্ড করা সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব: রাকসু ভিপি

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, ছাত্রলীগের পক্ষে সংবাদ প্রকাশ করেছেন বলে যেসব সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাকসু ভিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আগের দিন রাকসু কার্যালয়ে হামলার অভিযোগকে কেন্দ্র করে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “আপনারা কালকে ছাত্রলীগকে ডিফেন্ড করে অনেকে নিউজ করেছেন। তাদের প্রতি অনেক মায়াকান্না দেখিয়েছেন। এই সাংবাদিক এখানেও অনেকে আছে। আমরা তাদের জড়ো করে, এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।”

হামলার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “আপনারা বলছেন আমরা হামলা করেছি। এটা কোন ধরনের কথা? তারা হামলা করেছে, আমরা প্রতিরোধ করেছি। আপনারা ‘হামলা’ শব্দটি বলতে এত কাপাকাপি করেন কেন?”

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদের সমালোচনা করে রাকসু ভিপি বলেন, লাইব্রেরিতে পড়াশোনা করা শিক্ষার্থীদের তুলনায় সাংবাদিকরাই বিষয়টি বেশি গুরুত্ব দিচ্ছেন।

তিনি বলেন, “আপনারা বলছেন, লাইব্রেরিতে পড়াশোনা করা শিক্ষার্থীদের আমরা বের করে এনেছি, এতে ২০ থেকে ২৫ মিনিট তাদের পড়াশোনা নষ্ট হয়েছে। কিন্তু কোনো শিক্ষার্থী তো আমাদের বলেনি, ‘ভাই, আপনারা আমার ২০-২৫ মিনিট নষ্ট করে দিয়েছেন।’ সাংবাদিকরাই বিষয়টিকে অতিরঞ্জিত করছেন। মনে হচ্ছে, তারা ২৪ ঘণ্টাই পড়াশোনা করে, আর ওই ২০-২৫ মিনিট নষ্ট হওয়াই সবচেয়ে বড় বিষয়।”

সংবাদ সম্মেলনে রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সালমান সাব্বির, তথ্য ও গবেষণা সম্পাদক বি এম নাজমুস সাকিবসহ রাকসুর অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

হরমুজ নিয়ন্ত্রণে ট্রাম্পকে চ্যালেঞ্জ জানাল ইরান

পদ্মা নদীতে নিখোঁজ ছাত্রদল নেতার লাশ ৩৭ ঘণ্টা পর উদ্ধার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

যুদ্ধ ও গণহত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না: ক্যাথরিন কনলি

মার্কিন স্বপ্ন বনাম জার্মান দেয়াল

হবিগঞ্জে সাংবাদিক গোলাম মোস্তফা রফিক স্মরণে নাগরিক শোকসভা

এক দশকেও কাঙ্ক্ষিত গতি পায়নি শিল্পায়নের স্বপ্ন

ইরান-ওমানের সমঝোতা হলেও এখনই খুলছে না হরমুজ প্রণালি

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ

ইয়েমেনে বাস্তুচ্যুতি সংকট ভয়াবহ, ঘরছাড়া ৭৬ হাজার মানুষ: আইওএম