হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ট্রেজারার হলেন ড. বোরহান উদ্দিন

ঢাকা কলেজ প্রতিনিধি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জৈব রসায়ন এবং আণবিক জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন।

শনিবার (৬ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ট্রেজারার পদে তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর অথবা তিনি অবসরে যাওয়ার তারিখ পর্যন্ত—এই দুইয়ের মধ্যে যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত তিনি দায়িত্বে বহাল থাকবেন। এ পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা প্রাপ্য হবেন।

এতে আরও উল্লেখ করা হয়, তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী নির্ধারিত দায়িত্ব পালন করবেন এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক অর্পিত ক্ষমতা প্রয়োগ করবেন।

বিজ্ঞপ্তিতে এটিও বলা হয়েছে যে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

এর আগে, বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) ছিলেন মো. শহীদুর রহমান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর ৩ ককটেল বিস্ফোরণ

ডেঙ্গু প্রতিরোধে জাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞানের ৪ শিক্ষার্থীকে ডিনস মেরিট অ্যাওয়ার্ড

ডাকসু সংগ্রহশালায় ভাঙচুরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি ইউটিএলের

ডাকসুর ‘বহুমাত্রিক’ ও ‘হাতেখড়ি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

অধ্যাপক জামালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানাল শিক্ষক ফোরাম

সুবিধাবঞ্চিতদের জন্য পুরান ঢাকায় ছাত্রদল নেতার বিনামূল্যে স্বাস্থ্যসেবা

গবেষণা-উদ্ভাবন-উন্নয়নভিত্তিক উচ্চশিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার

ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ঢাবি কর্তৃপক্ষ

দোকানের মালিকানা নিয়ে জাবির দুই হলের সংঘর্ষ, আহত অন্তত ৯