হোম > শিক্ষা > ক্যাম্পাস

মধ্যরাতে ইডেনে বিক্ষোভ, রাজনীতি সংশ্লিষ্টদের হল ছাড়ার আলটিমেটাম

চাঁদা না পেয়ে হত্যা

ঢাবি সংবাদদাতা

রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল চত্বরে চাঁদ মিয়া ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যার প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা।

শনিবার প্রথম প্রহরে রাত ১টার দিকে কলেজের হলপাড়া থেকে মিছিল শুরু হয়ে পুরো কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। মিছিল শেষে শিক্ষার্থীরা ছাত্রদলসহ সব রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের সকাল ৯টার মধ্যে হল ছাড়ার আলটিমেটাম দেয়। পরে তারা নিজ নিজ হলে ফিরে যান।

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘আমার সোনার বাংলায়, চাঁদাবাজের ঠাঁই নাই’, “লীগ গেছে যেই পথে, দল যাবে সেই পথে’ স্লোগান দেন।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যা করে প্রমাণ হয়েছে দেশে এখনও চাঁদাবাজি ও সন্ত্রাস কতটা ভয়াবহ আকার ধারণ করেছে।

সমাবেশে উপস্থিত তাসফিয়া তাবাসসুম নামে এক শিক্ষার্থী বলেন, ‘আমরা শান্তি ও নিরাপদ শহর চাই। মিটফোর্ডের মতো নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা সোহাগ ভাইকে হত্যা করেছে, তারা মানবতা ও সভ্যতার শত্রু। এ হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।’

ইডেন কলেজের শিক্ষার্থী মোকাররমা বলেন, ‘সোহাগ ভাই চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়ে জীবন দিয়েছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ইডেনের প্রতিটি শিক্ষার্থী রুখে দাঁড়াবে। নারী শিক্ষার্থীরাও এ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবে।’

এসময় বিক্ষোভকারীরা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। একই সঙ্গে শিক্ষার্থীরা সাম্প্রতিক সময়ে সারা দেশে চাঁদাবাজি, রাজনৈতিক সন্ত্রাস ও হত্যা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞানের ৪ শিক্ষার্থীকে ডিনস মেরিট অ্যাওয়ার্ড

ডাকসু সংগ্রহশালায় ভাঙচুরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি ইউটিএলের

ডাকসুর ‘বহুমাত্রিক’ ও ‘হাতেখড়ি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

অধ্যাপক জামালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানাল শিক্ষক ফোরাম

সুবিধাবঞ্চিতদের জন্য পুরান ঢাকায় ছাত্রদল নেতার বিনামূল্যে স্বাস্থ্যসেবা

গবেষণা-উদ্ভাবন-উন্নয়নভিত্তিক উচ্চশিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার

ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ঢাবি কর্তৃপক্ষ

দোকানের মালিকানা নিয়ে জাবির দুই হলের সংঘর্ষ, আহত অন্তত ৯

ডাকসুর কর্মকাণ্ডকে অনাকাঙ্ক্ষিত বলল ঢাবি প্রশাসন

ডাকসুতে থাকা জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন উর্দু বিভাগের তৈয়ব হাবিলদার