হোম > শিক্ষা > ক্যাম্পাস

আজ থেকে রাবি স্টেশনে থামবে দুটি আন্তঃনগর ট্রেন

প্রতিনিধি, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেলওয়ে স্টেশনে আজ শনিবার থেকে যাত্রাবিরতি করবে রাজশাহীগামী ‘তিতুমীর এক্সপ্রেস’ ও ‘সাগরদাঁড়ি এক্সপ্রেস’। দীর্ঘদিনের আন্দোলন ও দাবির পর ট্রেন দুটির যাত্রাবিরতির সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

গতকাল শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের অতিরিক্ত প্রধান পরিচালন সুপারিনটেনডেন্ট স্বাক্ষরিত একই তারিখের একটি পত্রেও ট্রেন দুটির যাত্রাবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, ‘দীর্ঘ তিন দশকের বিভিন্ন আন্দোলন ও দাবির পর আমরা এই যাত্রাবিরতি পাচ্ছি। এই দাবির পক্ষে যারা আন্দোলন করেছেন, লেখালেখি করেছেন এবং নীরবে সমর্থন দিয়েছেন, তাদের সবাইকে অভিনন্দন।

পোস্টে সালাহউদ্দিন আম্মার আরও জানান, তিতুমীর ও সাগরদাঁড়ি এক্সপ্রেস ছাড়া রাতের অন্য ট্রেনগুলোতে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে শাটল বাস চালুর বিষয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। এ বিষয়ে লিখিত আবেদন জানানো হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনও ইতিবাচক মনোভাব দেখিয়েছে।

বাকি ট্রেনগুলোর যাত্রাবিরতির বিষয়ে রেল মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে সালাহউদ্দিন আম্মার বলেন, পারস্পরিক সম্প্রীতির ভিত্তিতে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে এই সুবিধা যাতে বন্ধ না হয়, সে জন্য শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।

এর আগে রাকসুর পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় রেল স্টেশনে সব দূরপাল্লার ট্রেনের বাধ্যতামূলক যাত্রাবিরতি নিশ্চিত করার দাবি জানানো হয়। স্টেশনটি দীর্ঘদিন ধরে অকার্যকর থাকায় এবং রাতে যাতায়াত ও নিরাপত্তার ক্ষেত্রে ভোগান্তি পোহাতে হওয়ায় শিক্ষার্থীরা এ দাবি জানিয়ে আসছিলেন।

সাত মাসেও আদালতে যায়নি অভিযোগপত্র

শিক্ষার্থীবান্ধব সমাবর্তন ফি নির্ধারণের দাবি জবি ছাত্রদলের

ভারতে মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ ও মসজিদ ভাঙচুরের প্রতিবাদে ছাত্রশক্তির বিক্ষোভ

বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

সমাবর্তন ফি কমাতে জবি প্রশাসনকে ৩ দিনের আল্টিমেটাম

চবির শাহজালাল হলে এসি উপহার দিল ছাত্রশিবির

ফেনী ইউনিভার্সিটির নতুন কমিটিতে আ.লীগ নেতাদের শীর্ষ পদ নিয়ে প্রশ্ন

সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল রাবি প্রশাসন

শহীদ ওসমান হাদিকে নিয়ে ছাত্রদল নেত্রীর তাচ্ছিল্যপূর্ণ ও উপহাসমূলক পোস্ট

নতুন প্রজন্মকে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী