হোম > শিক্ষা > ক্যাম্পাস

ভিসি নিয়োগ জটিলতায় অচল ডুয়েট

স্টাফ রিপোর্টার, গাজীপুর

নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) অচলাবস্থা দেখা দিয়েছে। টানা ষষ্ঠ দিন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন চলায় বন্ধ রয়েছে প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম। তবে মূল ফটকে কড়াকড়ি কিছুটা শিথিল থাকায় ক্যাম্পাসে প্রবেশ করছেন কর্মকর্তা-কর্মচারীরা।

শিক্ষার্থীরা বলছেন, নতুন ভিসির নিয়োগ বাতিলসহ তিন দফা দাবিতে তাদের আন্দোলন চলবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে দ্বিতীয় দিনে ডুয়েট ব্লকেড কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা। তবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ব্লকেড কর্মসূচির সমর্থনে শিক্ষার্থীদের দেখা যায়নি।

গতকাল সদর থানায় ২৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা হওয়ায় অনেকেই গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের মূল ফটক তালাবন্ধ থাকলেও খোলা রয়েছে পকেট গেট। সকাল থেকে কিছু শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী ক্যাম্পাসে প্রবেশ করেছেন। ফটকের সামনে বিভিন্ন আসবাবপত্র ফেলে প্রতিবন্ধকতা তৈরি করে রাখা হয়েছে।

শিক্ষার্থীদের কর্মসূচির কারণে বন্ধ রয়েছে প্রতিষ্ঠানের দাপ্তরিক ও একাডেমিক কার্যক্রম। এতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে পুরো বিশ্ববিদ্যালয়ে।

এর আগে গত বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের ভিসি হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হলে আন্দোলন শুরু হয়।

বৃহস্পতিবারে শিক্ষার্থীরা ডুয়েটের মধ্যে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা জয়দেবপুর-শিমুলতলী রাস্তা অবরোধ করেন। শুক্রবারও তাদের আন্দোলন চলমান থাকে। শনিবারে তারা ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে ‘লাল কার্ড কর্মসূচি’র ব্যানারে মূল ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করেন। রোববার শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে দিনভর দফায় দফায় সংঘর্ষ হয়। এতে পুলিশ শিক্ষার্থীসহ অন্তত ১৫ জন আহত হন৷

শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের ভাইস চ্যান্সেলর অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই নিয়োগ দিতে হবে। তাদের মতে, ডুয়েটের শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের বাস্তবতা, একাডেমিক কাঠামো ও প্রশাসনিক চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের অভিজ্ঞতা ও ধারণা তুলনামূলক বেশি। ফলে ডুয়েটের উন্নয়ন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগ অধিক কার্যকর হবে।

উপযুক্ত সেবা পাচ্ছেন না শিক্ষার্থীরা

চবির কেন্দ্রীয় লাইব্রেরিতে এসি স্থাপনের দাবি চাকসুর

ফের উত্তপ্ত কয়েকটি বিশ্ববিদ্যালয়

সিনিয়রের মারধরকে কেন্দ্র করে ইবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ

দায়িত্ব অবহেলায় ববির শারীরিক শিক্ষা দপ্তরের কর্মকর্তা বরখাস্ত

রাকসুর উদ্যোগে প্রথমবারের মতো ফ্যাক্ট-চেকিং কর্মশালা

১৬ দিনের ছুটিতে জবি

জ্ঞানচর্চা ও গবেষণার গুরুত্বপূর্ণ মাধ্যম আরবি ভাষা

জকসুর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প, শিক্ষার্থীদের ভিড়

৪৭ বছরে ১৪ উপাচার্যের মধ্যে মেয়াদ পূর্ণ করেছেন একজন