হোম > শিক্ষা > ক্যাম্পাস

জামায়াত আমিরের নারীদের নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের প্রতিবাদে জবিতে প্রতিবাদ সমাবেশ

প্রতিনিধি, জবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) কর্মজীবী নারীদের নিয়ে দেওয়া মন্তব্যের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

রোববার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা কর্মজীবী নারীদের নিয়ে করা ওই মন্তব্যকে ‘আপত্তিকর’ ও ‘নারীর মর্যাদাহানিকর’ বলে উল্লেখ করেন।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের নারী হল সংসদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ও হল শাখা ছাত্রদলের সভাপতি ফারজানা আক্তার টুম্পা বলেন, দায়িত্বশীল অবস্থানে থেকে জামায়াতে ইসলামীর আমির নারীদের নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, তার তীব্র নিন্দা জানাই। কর্মজীবী নারীদের পতিতাবৃত্তির সঙ্গে তুলনা করা শুধু নারীদের অপমানই নয়, এটি তাদের মানবিক মর্যাদাকেও ক্ষুণ্ন করেছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কুবরা বলেন, জামায়াতে ইসলামীর আমিরের মতো একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এমন মন্তব্য অত্যন্ত লজ্জাজনক। কর্মজীবী নারীদের পতিতাবৃত্তির সঙ্গে তুলনা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, বাংলাদেশে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক থেকে শুরু করে লাখো গার্মেন্টসকর্মী নারী দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তারা কি দেহব্যবসা করতে ঘর থেকে বের হন এমন মানসিকতা নারীর প্রতি চরম অবমাননার শামিল।

খাদিজাতুল কুবরা অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল একদিকে নারীদের নিজেদের প্রচারণায় ব্যবহার করে, অন্যদিকে তাদের অবমূল্যায়ন করে। তিনি এই ধরনের দ্বিচারিতা বন্ধের আহ্বান জানান এবং বলেন, দেশের নারী সমাজ আগামী ১২ তারিখ ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে।

প্রতিবাদ সমাবেশে সাধারণ শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একাধিক নারী সদস্য উপস্থিত ছিলেন।

১০ মাসেও হয়নি সাজিদ হত্যার বিচার, ক্ষুব্ধ ইবি শিক্ষার্থীরা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের পদত্যাগ

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবি প্রক্টর সাইফুদ্দীন আহমদের পদত্যাগ

সাড়ে চার দশকে হত্যাকাণ্ডের শিকার ৩৭ শিক্ষক-শিক্ষার্থী

ছাত্ররাজনীতিমুক্ত ক্যাম্পাস চেয়ে ফের উত্তাল ইডেন মহিলা কলেজ

রাজনীতি নিষিদ্ধ ঘোষিত হলেও বাস্তব চিত্র ভিন্ন

গবেষণা ও উন্নয়নে এগিয়ে যাচ্ছে শাহজালাল বিশ্ববিদ্যালয়

ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ইডেন মহিলা কলেজে বিক্ষোভ

মাস্টার্সের শেষ সেমিস্টারে সিজিপিএ ৪ এ ৪ পেলেন রাকসু ভিপি

কামিল পরীক্ষার ফল প্রকাশ রোববার