হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবির ৫৪তম সমাবর্তনের ফি কমানোর দাবিতে ডাকসুর কর্মসূচি

আমার দেশ অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তনের রেজিস্ট্রেশন ফি যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা, শিক্ষার্থীদের জন্য স্থায়ী গাউন বরাদ্দ এবং মানসম্মত উপহারসামগ্রী নিশ্চিত করার দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেয়।

বিবৃতিতে বলা হয়েছে, আগামীকাল রোববার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিকতা হলো সমাবর্তন। জীবনের দীর্ঘ শিক্ষাজীবন শেষে শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে সনদ অর্জনের জন্য সমাবর্তনে অংশ নেন। কিন্তু ৫৪তম সমাবর্তনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে অযৌক্তিক ও মাত্রাতিরিক্ত ফি নির্ধারণ করেছে, তা সাধারণ শিক্ষার্থীদের ওপর বাড়তি আর্থিক বোঝা তৈরি করেছে।

শিক্ষার্থীদের ন্যায্য দাবির কথা উল্লেখ করে বলা হয়, সমাবর্তনের অতিরিক্ত ফি অবিলম্বে কমিয়ে তা একটি গ্রহণযোগ্য ও যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে হবে। পাশাপাশি সমাবর্তন শেষে গাউন ফেরত নেওয়ার চিরাচরিত নিয়ম পরিবর্তন করে তা শিক্ষার্থীদের কাছে স্মারক হিসেবে আজীবনের জন্য সংরক্ষণ করতে দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের প্রাপ্য উপহারসামগ্রীর মান নিয়ে কোনো প্রকার আপস করা চলবে না।

এইচএসসিতে পাসের হারে এগিয়ে ঢাকা, পিছিয়ে বরিশাল

এইচএসসিতে এক বা দুই বিষয়ে ফেল, এক মাসের মধ্যে আবার পরীক্ষা

ঢাকা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ

রোববার থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন, কীভাবে করবেন

এইচএসসিতে পাসের হার ১০ বছরে সর্বনিম্ন

এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসির ফল প্রকাশ বেলা ১১টায়, জানা যাবে যে ৩ উপায়ে

বাকৃবিতে ইয়াসের উদ্যোগে জাতীয় ‘নেক্সকো ২০২৬’ অনুষ্ঠিত

বাউবি থেকে এমএসএস ডিগ্রি অর্জনকারী প্রথম তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী

দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়